রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ওটিটিতে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’, মনোজ বাজপেয়ীর দুর্দান্ত প্রত্যাবর্তন

মনোজ বাজপেয়ী I ছবি: সংগৃহীত
মনোজ বাজপেয়ী I ছবি: সংগৃহীত

অবশেষে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩। ২১ নভেম্বর ২০২৫ থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিংয়ে উঠে এসেছে মনোজ বাজপেয়ী অভিনীত এই থ্রিলার ড্রামা। রাজ ও ডিকে নির্মিত সাত পর্বের নতুন সিজনটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

সর্বশেষ অধ্যায়ে আবারও দেখা মিলেছে ইন্টেলিজেন্স অফিসার শ্রীকান্ত তিওয়ারির নতুন এক মিশনের। উত্তর-পূর্ব ভারতের সীমান্তাঞ্চলে রহস্যজনক সংঘাত ও সরকার ঘোষিত শান্তিচুক্তিকে কেন্দ্র করে গল্প এগিয়েছে তীব্র উত্তেজনায়। পরিস্থিতি এমনভাবে মোড় নেয় যে শ্রীকান্ত নিজেই ফেঁসে যান সন্দেহভাজন হিসেবে, বিপদে পড়ে তার পরিবারও। এরপর কীভাবে তিনি চক্রের মূল হোতাকে খুঁজে বের করে পরিস্থিতি সামাল দেন—তাই ঘিরে পুরো সিজনের নাটকীয়তা।

আগের দুই সিজনের মতো এবারও গতি, কাহিনি ও চরিত্র নির্মাণে নির্মাতাদের পরিপক্বতা স্পষ্ট। হাস্যরসের সঠিক ব্যবহার, নিখুঁত অ্যাকশন কোরিওগ্রাফি আর দুর্দান্ত এডিটিং দর্শকদের ধরে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে অ্যাকশন দৃশ্যের ম্যাচ কাট ও ট্রানজিশন এই সিজনকে দিয়েছে সিনেম্যাটিক স্পর্শ।

তবে সিজনটির সাউন্ড ডিজাইন কিছুটা দুর্বল বলে মনে করেছেন অনেকে। ব্যাকগ্রাউন্ড স্কোর ও এসএফএক্স আরও পরিশীলিত হলে সামগ্রিক অভিজ্ঞতা আরও জমকালো হতে পারত। তবুও এসব ছোটখাটো ত্রুটি সিরিজটির শক্তিশালী গল্প বলার ক্ষমতাকে ঢেকে রাখতে পারেনি।

অভিনয়ে মনোজ বাজপেয়ী আবারও প্রমাণ করেছেন কেন তিনি ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর আত্মা। শ্রীকান্ত তিওয়ারির হাস্যরস, ব্যথা ও দায়িত্ববোধ—সবই তিনি যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। নতুন সিজনে যুক্ত হওয়া জায়েদিপ আহলাওয়াত রুকমা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, যা দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে। পাশাপাশি শরীব হাশমি, প্রিয়ামণি, নিমরাত কৌরসহ অন্যান্য শিল্পীদের অবদানও প্রশংসনীয়।

সব মিলিয়ে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’ পুরোনো দর্শকদের জন্য যেমন সন্তোষজনক, তেমনি নতুনদের জন্যও সিরিজটি শুরু থেকে বিঞ্জ-ওয়াচ করার আদর্শ সময় এনে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১০

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১১

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১২

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৩

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৪

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৫

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৬

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৭

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৯

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

২০
X