বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক থ্রিলারে মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী । ছবি : সংগৃহীত
মনোজ বাজপেয়ী । ছবি : সংগৃহীত

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী এবং খ্যাতনামা পরিচালক-প্রযোজক বিপুল আমৃতলাল শাহ প্রথমবারের মতো একসঙ্গে করতে চলেছেন। আর সেটাও হতে চলেছে এক রাজনৈতিক থ্রিলার গল্পে। ‘গভর্নর’ নামের এই হাই-ভোল্টেজ সিনেমায় মনোজ বাজপেয়ীকে দেখা যাবে এক চমকপ্রদ ও জটিল চরিত্রে, যা বলিউডে নতুন আলোচনার ঝড় তুলতে চলেছে। সিনেমার চিত্রনাট্য থেকে শুরু করে তারকা জুটির এক্সপ্রেরিমেন্টাল উপস্থিতি- সব মিলিয়ে বলিউড পেতে চলেছে এক পলিটিকাল ব্লাস্ট। সূত্র : বলিউড হাঙ্গামা

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করবেন মনোজ বাজপেয়ী, আর সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে। ‘আঁখে’, ‘ওয়াক্ত : দ্য রেস এগেইনস্ট টাইম’, ‘নমস্তে লন্ডন’, ‘লন্ডন ড্রিমস’, ‘অ্যাকশন রিপ্লে’ এবং ‘নমস্তে ইংল্যান্ড’-এর মতো দর্শকপ্রিয় ছবির পরিচালক বিপুল আমৃতলাল শাহ এবারও নতুন সিনেমাটি প্রযোজনা করছেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা সানইসাইন পিকচার্স এর ব্যানারে।

আরও জানা যায়, চলচ্চিত্রটি পরিচালনা করবেন, চিন্ময় মাণ্ডলেকার। ইতোমধ্যেই ‘গভর্নর’ ছবিটি প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে এবং গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্র গুলো সন্ধান করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটির শুটিং শুরু হবে আগামী জুলাই-আগস্ট মাসে।

‘গভর্নর’-এ মনোজ বাজপেয়ীকে এক সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে দেখা যাবে, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সিনে- বিশ্লেষকরা। এদিকে, বিপুল শাহ একইসঙ্গে আরেকটি সিনেমার কাজ করছেন। আসন্ন ‘হিসাব’ নামের এই হেইস্ট থ্রিলারে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত ও শেফালি শাহ। এই চলচ্চিত্রটি ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X