বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

রণবীর সিং ও বেটিনা আন্ডারসন I ছবি: সংগৃহীত
রণবীর সিং ও বেটিনা আন্ডারসন I ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের উদয়পুরে ঘটে গেছে এক চমকপ্রদ ঘটনা। একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নাচলেন বলিউড অভিনেতা রণবীর সিং ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বাগদত্তা বেটিনা আন্ডারসন। প্রাণবন্ত নাচের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উদয়পুরের এই মেগাবাজেট বিয়েটি ছিল আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

অনুষ্ঠানের মঞ্চে উঠে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র এবং বেটিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বেটিনা আন্ডারসনের হাত ধরে তার অভিনীত ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন এবং মঞ্চ মাতান।

রণবীরের সঙ্গে বেটিনার এই পরিবেশনা দেখে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মুগ্ধ হন এবং হাততালি দিয়ে তাদের উৎসাহ দেন। এই নাচের দৃশ্যটি ক্যামেরাবন্দি হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং বেটিনা আন্ডারসন দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং তাদের খুব শিগগিরই বিয়ে হওয়ার কথা রয়েছে।

রণবীর সিং তার সিনেমা-পর্দার বাইরেও যে কোনো অনুষ্ঠানে তার উচ্চ উদ্দীপনা ও আকর্ষণীয় নাচের জন্য সুপরিচিত। অক্ষয় কুমারের মতো বলিউড অভিনেতারাও রসিকতা করে তার এই বিশেষ গুণের প্রশংসা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X