বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

বয়সে ছোট নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে কড়া জবাব রণবীরের

বয়সে ছোট নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে কড়া জবাব রণবীরের। ছবি : সংগৃহীত
বয়সে ছোট নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে কড়া জবাব রণবীরের। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিং ও উঠতি অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে তৈরি সিনেমা ‘ধুরন্ধর’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনা তুঙ্গে। একদিকে রণবীর সিং ও অর্জুন রামপালকে নতুন রূপে দেখে ভক্তরা উচ্ছ্বসিত, অন্যদিকে রণবীরের সঙ্গে তার চেয়ে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের ঘনিষ্ঠ প্রেম ও রসায়ন নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল বিতর্ক।

পর্দায় বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’ অবশেষে এই সমালোচনা ও বয়সের ব্যবধান নিয়ে এক অনুষ্ঠানে মুখ খুললেন অভিনেতা।

ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর সমালোচকদের জবাব না দিয়ে বরং সহ-অভিনেত্রীর প্রতিভাকেই সামনে আনলেন। তিনি বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’

পর্দায় তাদের রোমান্স এবং সারা অর্জুনের সাবলীলতা প্রসঙ্গে রণবীর তাকে হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে তুলনা করেন। রণবীর বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’

সহকর্মীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন বেশ সুপরিচিত নাম। অভিনেতা জয় অর্জুনের মেয়ে সারা একসময় শিশুশিল্পী হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। এর আগে হিন্দি ছবি ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’-এর মতো সিনেমাতেও তাকে দেখা গেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X