বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে হৃতিকের ফোন পেয়ে থতমত খেয়ে যান কৃতি

হৃতিক রোশন ও কৃতি শ্যানন I ছবি : সংগৃহীত
হৃতিক রোশন ও কৃতি শ্যানন I ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন যে অভিনেতা হৃতিক রোশনের কত বড় ভক্ত, তা তিনি নিজেই অনেকবার স্বীকার করেছেন। ছোটবেলায় নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতেন প্রিয় নায়কের ছবি। তবে সেই ভক্তের কাছেই যদি খোদ তারকার ফোন আসে, তাও আবার মধ্যরাতে, তবে কেমন হবে?

সম্প্রতি এক টক শো-তে হাজির হয়ে নিজের সেই ‘ফ্যানগার্ল’ মুহূর্তের অভিজ্ঞতাই ফাঁস করলেন কৃতি শ্যানন।

অভিনেত্রী জানান, তার প্রথম সিনেমা ‘হিরোপান্তি’ মুক্তি পাওয়ার পর এক রাতে তার কাছে হৃতিকের ফোন আসে, যা তাকে একেবারে অবাক করে দেয়। কৃতি বলেন, “আমার ঘরের দেয়ালে একমাত্র হৃত্বিক রোশনের ছবি লাগানো থাকত। আমার প্রথম সিনেমা ‘হিরোপান্তি’ মুক্তি পাওয়ার পরে শুধু হৃত্বিকের জন্য একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ। আমি বিষয়টা জানতামই না।”

এই ছবিতেই কৃতির অভিনয় দেখে মুগ্ধ হয়ে মধ্যরাতে তাকে ফোন করেন হৃতিক। কৃতি সেই রাতের ঘটনা বর্ণনা করে বলেন, ‘রাত ২টার সময়ে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। ফোনটা ধরতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ট্রু-কলারে সেই নম্বর ফেলে দেখি, হৃতিক রোশনের কাছ থেকে ফোনটা এসেছিল। থতমত খেয়ে গিয়েছিলাম আমি। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাকে ফোন করেছিলাম।’

জানা গেছে, কাজল ও টুইঙ্কেল আয়োজিত সেই টক শো-তে কৃতির সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি কৌশলও। শৈশবের ক্রাশের কাছ থেকে প্রথম সিনেমার পর এমন ফোন পাওয়া যে কোনো নবাগতর কাছেই স্বপ্নের মতো, তা কৃতির কথাতেই স্পষ্ট।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X