তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

সামাজিক গল্পে আগ্রহী কৃতি

কৃতি শ্যানন । ছবি : সংগৃহীত
কৃতি শ্যানন । ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেছেন তিনি। এবার যে ধরনের সিনেমা প্রযোজনা করার ইচ্ছা প্রকাশ করেছেন, তা খবরের শিরোনাম হয়েছে। খবর: বলিউড হাঙ্গামা।

কৃতি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নির্মিত সিনেমা প্রযোজনা করতে আগ্রহী। প্রযোজক হিসেবে নতুন পদক্ষেপে তিনি আশা করছেন, তার সিনেমাগুলোতে বিনোদন দেওয়ার পাশাপাশি থাকবে বাস্তব জীবনের চ্যালেঞ্জও।

যা নিয়ে তিনি বলেন, ‘আমি চাই এমন চলচ্চিত্র প্রযোজনা করতে, যা সামাজিক ইস্যু তুলে ধরবে। যার গল্প বিনোদনের পাশাপাশি সমাজে বসবাসরত মানুষদের ইতিবাচক বার্তা দেবে। কারণ এ ধরনের গল্পে নির্মিত সিনেমাগুলো আমাদের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।’

নতুন পরিচয় নিয়ে কৃতি আরও বলেন, ‘আমি প্রযোজক হিসেবে নতুন, তাই কাজ করেই কাজ শিখতে হয়েছে। আমি নারী না পুরুষ—ওটা কোনো ব্যাপার ছিল না, আমার কাজ জানা দরকার ছিল। কীভাবে পর্দার আড়ালে সবকিছু কাজ করে, তা জানতে আমি কৌতূহলী ছিলাম এবং উত্তেজিতও ছিলাম। আশা করছি নতুন পরিচয়েও দর্শকের কাছ থেকে সমান ভালোবাসা পাব।’

এর আগে তিনি ইউএনএফপিএ’র হয়ে ভারতের জেন্ডার ইক্যুয়ালিটি অ্যাম্বাসাডর নিযুক্ত হন। এরপর তার প্রযোজনায় প্রথম সিনেমা ‘দো পাত্তি’ মুক্তি পায়, যেখানে পারিবারিক সহিংসতা এবং নারীর অধিকারবিষয়ক গল্প তুলে ধরা হয়েছে। তিনি মনে করেন, নারীর সম্পত্তি ও লিঙ্গবৈষম্যের মতো বিষয়গুলো মূলধারার সিনেমায় সচরাচর আলোচিত হয় না।

কৃতি মনে করেন, শক্তিশালী গল্প বলার মাধ্যমে সিনেমা সামাজিক সচেতনতা তৈরি এবং মানুষের চিন্তাভাবনা প্রভাবিত করার একটি শক্তিশালী হাতিয়ার।

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এ সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী। কৃতির পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন কাজল ও শাহির শেখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X