বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের মার্কশিট ভাইরাল, দেখে অবাক ভক্তরা

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউডের বাদশা তিনি। পর্দার জাদুতে দশকের পর দশক ধরে বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন। অভিনয়ে তিনি যেমন সেরা, পড়াশোনাতেও যে তিনি তুখোড় ছিলেন, তার প্রমাণ মিলল সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের কলেজের একটি মার্কশিট ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া মার্কশিটটি দিল্লির হংসরাজ কলেজের। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এই কলেজে অর্থনীতিতে স্নাতক (অনার্স) সম্পন্ন করেন শাহরুখ।

ভাইরাল মার্কশিটে দেখা যায়, ছাত্র হিসেবে শাহরুখ ছিলেন অত্যন্ত মেধাবী। একাধিক বিষয়ে তিনি ৯২ নম্বর পেয়েছিলেন, যা সে সময়ে রীতিমতো চোখ ধাঁধানো ফলাফল। এছাড়া অঙ্কে ৭৮ এবং পদার্থবিদ্যায় (Physics) তিনি পেয়েছিলেন ৭৮ নম্বর।

তবে ভক্তদের সবচেয়ে বেশি অবাক করেছে তার ইংরেজির নম্বর। বর্তমান সময়ে শাহরুখের ইংরেজি বলার দক্ষতা এবং বাগ্মিতা সবাইকে মুগ্ধ করলেও, কলেজে তিনি ইংরেজিতে পেয়েছিলেন মাত্র ৫১ নম্বর!

মার্কশিটটির সত্যতা নিয়েও ভক্তদের মধ্যে কোনো সংশয় নেই। সেখানে উল্লিখিত অভিনেতার জন্ম তারিখ (২ নভেম্বর, ১৯৬৫), বাবার নাম এবং তরুণ বয়সের ছবির সঙ্গে সব তথ্য হুবহু মিলে গেছে।

উল্লেখ্য, পড়াশোনায় এমন তুখোড় ছাত্রটিই পরে হয়ে ওঠেন বলিউডের রোমান্স কিং। ছোট পর্দায় ক্যারিয়ার শুরু করে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। প্রথম ছবিতেই বাজিমাত করেন এবং বক্স অফিসে সুপারহিট তকমা পান। বাকিটা ইতিহাস।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X