বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

অর্থ পাচার মামলায় ফেঁসে গেলেন নেহা শর্মা?

নেহা শর্মা । ছবি : সংগৃহীত
নেহা শর্মা । ছবি : সংগৃহীত

অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নজরে পড়েছেন বলিউড অভিনেত্রী নেহা শর্মা। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই মামলার তদন্তের স্বার্থে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী কর্মকর্তারা।

কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহা শর্মাকে এর আগে নোটিশ পাঠিয়ে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি মূলত জানতে চায়, বিতর্কিত এই বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক ঠিক কী এবং তিনি অর্থের বিনিময়ে কী ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন।

জানা গেছে, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-এর অধীনে অভিনেত্রীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বেটিং অ্যাপটির প্রচার ও প্রসারে তিনি কীভাবে যুক্ত ছিলেন এবং এর বিনিময়ে কোনো অবৈধ লেনদেন হয়েছে কি না। তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ‘ক্রুক’ খ্যাত এই অভিনেত্রী।

এই মামলায় শুধু নেহা শর্মাই নন, ইডির রাডারে রয়েছেন বিনোদন ও ক্রীড়া জগতের আরও বেশ কয়েকজন রথী-মহারথী। এর আগে সোনু সুদ, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, রানা দাগ্গুবাতি এবং ক্রিকেটার শিখর ধাওয়ান ও যুবরাজ সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, গত আগস্টে যখন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডাকে জেরা করা হয়, তখন তিনি দাবি করেছিলেন যে, তিনি ‘এ-২৩’ নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, কোনো বেটিং অ্যাপের নয়। তার যুক্তি ছিল, ভারতে বেটিং অ্যাপ ও গেমিং অ্যাপ আলাদা ক্যাটাগরির এবং গেমিং অ্যাপ অনেক রাজ্যেই বৈধ। তিনি তার ব্যাংক লেনদেনসহ চুক্তির সব নথি ইডিকে জমা দিয়েছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X