বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চমকে দিলেন সানি লিওন

সানি লিওন I ছবি : সংগৃহীত
সানি লিওন I ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। গ্ল্যামারাস উপস্থিতি কিংবা ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় দিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি যেন ভিন্নমাত্রার এক চমক দেয় দর্শকদের। রূপ-লাবণ্য নয়, বরং সম্পূর্ণ ব্যতিক্রমী সাজে সানি এমনভাবে হাজির হন, মুহূর্তেই স্তম্ভিত হয়ে যায় দর্শক ও অতিথিরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্রিস্টালখচিত সিলভার পোশাকের সঙ্গে গোলাপি রঙের মিনি ওভার স্কার্ট পরে র‍্যাম্পে প্রবেশ সানি লিওনের। মঞ্চে এগিয়ে আসতে আসতে তিনি সরিয়ে ফেললেন ওভারস্কার্টটি। পুরাপুরি ক্রিস্টাল দিয়ে বানানো রুপালি পোশাকে ধরা দিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। আর সেখানেই টুইস্ট। স্কার্টে ঝুলছে সারি সারি কনডমের প্যাকেট। সানির এমন পোশাকে রীতিমতো চমকে যাওয়ার জোগাড় দর্শকদের। কিন্তু কেন কনডমকে পোশাকের সঙ্গী বানালেন তিনি? নেহাতই পাবলিসিটি? নাকি অন্য কারণ?

জানা যায়, ফ্যাশন আর সচেতনতাকে একসুতায় বাঁধতে চেয়েছেন বলিউডের এই মডেল-অভিনেত্রী। আর তার জন্য তিনি বেছে নিয়েছিলেন ১ ডিসেম্বর দিনটিকে। বিশ্ব এইডস দিবসে দর্শক-অনুরাগী থেকে আমজনতা, সকলকে দিলেন সচেতনতার বার্তা। এইচআইভি ও এইডসের মতো রোগের বিরুদ্ধে কন্ডোম ব্যবহারের গুরুত্ব ফ্যাশনের মাধ্যমেই বোঝালেন সানি। বার্তা দিলেন, জাঁকজমক আর আধুনিকতার জোয়ারে ভেসে সুরক্ষার কথা ভুললে হবে না।

উল্লেখ্য, সানি লিওনকে সবশেষ দেখা যায় চলতি বছরে মুক্তিপাপ্ত ব্যাডাস রবি কুমার সিনেমায়। ছবিটি পরিচালনা করেন নির্মাতা কিথ গোমস। সানির পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেন, হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি, জনি লিভারসহ আরও অনেকে।

এছাড়া সানির ঝুলিতে রয়েছে জনপ্রিয় আরও বেশ কিছু সিনেমা সেগুলো হলো, জিসম ২ (২০১২), জ্যাকপট (২০১৩), রাগিনী এমএমএস ২ (২০১৪), এক পেহেলি লীলা (২০১৫), তেরা ইন্তেজার (২০১৭) প্রভৃতি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X