বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

বিরতির পর ফিরলেন কিয়ারা

কিয়ারা আদভানি I ছবি: সংগৃহীত
কিয়ারা আদভানি I ছবি: সংগৃহীত

মা হওয়ার আনন্দে ভরা নতুন জীবনের সূচনা পেরিয়ে এবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড সুন্দরী কিয়ারা আদভানি। চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর দীর্ঘ বিরতি শেষে প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির হলেন তিনি। তবে এই ফিরে আসা যেন ছিল একেবারেই সিনেমাটিক—অনুরাগীদের চমকে দিয়ে নয়, বরং নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। আর সেই প্রত্যাশার জোয়ারে এবার দাপটের সঙ্গেই পা রাখলেন শুটিং ফ্লোরে, যেখানে তার উপস্থিতিতেই যেন চারদিক আবারও প্রাণ ফিরে পেল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কন্যা সারায়াহ জন্ম হওয়ার পর অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। ক্লিনিক যাওয়া ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। তবে এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পুরোনো রূপে ফিরে এলেন কিয়ারা।

অনুরাগীরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ তার এই পোস্টই কৌতূহল বাড়িয়েছিল ভক্তমহলে। অবশেষে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরেই একেবারে চেনা অবতারে ধরা দিলেন অভিনেত্রী।

মা হওয়ার পর কিয়ারা তার বাড়তি ওজন দ্রুত ঝরিয়ে ফেলেছেন। ছিপছিপে চেহারায় কাঁধখোলা ডেনিম শার্ট এবং শর্টস পরে কিয়ারা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একটি বিজ্ঞাপনী ভিডিওর শুটিং দিয়েই নিজের কাজে ফিরলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, গান শোনাবেন কাল

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X