বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত

লিশালিনি কারানান। ছবি : সংগৃহীত
লিশালিনি কারানান। ছবি : সংগৃহীত

পবিত্র ধর্মস্থানও এখন নারীদের জন্য নিরাপদ নয়—এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মালয়েশিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানান। কুয়ালালামপুরের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে পুরোহিতের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতায় মুকুটজয়ী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে বিচার চেয়েছেন।

ঘটনার সূত্রপাত লিশালিনি জানান, তিনি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘ সময় অপেক্ষা করান। এরপর অভিনেত্রী যখন অফিসের উদ্দেশে বের হচ্ছিলেন, তখন পুরোহিত হঠাৎ তার গায়ে ফুলের তীব্র গন্ধযুক্ত একটি তরল পানি ছিটিয়ে দেন।

‘আশীর্বাদ’র নামে শ্লীলতাহানি এরপরই ঘটে সেই ন্যক্কারজনক ঘটনা। লিশালিনি অভিযোগ করেন, তরল ছিটানোর পর পুরোহিত তাকে তার পরনের পাঞ্জাবি-স্যুট খুলতে বলেন। অস্বস্তিবোধ করায় তিনি তাতে রাজি হননি। তখন পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন এবং আচমকাই লিশালিনির ব্লাউজের ভেতর হাত ঢুকিয়ে নোংরাভাবে স্পর্শ করতে থাকেন। পুরোহিত এটিকে ‘আশীর্বাদের অংশ’ হিসেবে বোঝানোর চেষ্টা করেন।

পোস্টে অভিনেত্রী আরও ইঙ্গিত দিয়েছেন, তিনি এর চেয়েও বড় ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা ভাষায় প্রকাশ করতে তিনি অক্ষম।

পুলিশি তদন্ত ও পুরোহিতের পলায়ন এই জঘন্য ঘটনার পর মালয়েশিয়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন লিশালিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, মন্দিরের প্রধান পুরোহিত অন্যত্র থাকায় অভিযুক্ত ব্যক্তি অস্থায়ীভাবে পূজার দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক। পুলিশ তাকে খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে।

মন্দিরের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় মালয়েশিয়াজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা অভিযুক্ত পুরোহিতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X