মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মারধর, এলাকাবাসী বলছে বেত্রাঘাতের ক্ষোভ

আহত মাদ্রাসা শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : কালবেলা
আহত মাদ্রাসা শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মধুপুরে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে মাদ্রাসার প্রধান শিক্ষককে মারধর করেছেন ওই শিক্ষার্থীর বাবা ও তার সহযোগীরা। তবে এলাকার কারও কারও ভাষ্য, মাদ্রাসাটির তৃতীয় শ্রেণির আট বছর বয়সী এক ছাত্রীকে বেত্রাঘাতের জেরে হামলার শিকার হন ওই মাদ্রাসা শিক্ষক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার অরণখোলা ইউনিয়নের বংশিবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক (৩৩) বংশিবাইদ মারকাযুল উলুম নূরানি মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি জামে মসজিদের ইমাম হিসেবে ১১ মাস ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তিনি।

বংশিবাইদ গ্রামের একাধিক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে বেত দিয়ে আঘাতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর বাবা হুমায়ুন (৩৬) এবং তার সহযোগী হানিফ (৫০), সুজনসহ ১৫-২০ জন এশার নামাজের শেষ মুহূর্তে মসজিদে ঢুকে ওমর ফারুকের ওপর হামলা চালান। তাকে তারা টেনেহিঁচড়ে বাইরে এনে এলোপাতাড়ি পেটাতে থাকেন।

এ সময় ওমর ফারুককে রক্ষায় কয়েকজন মুসল্লি এবং আশপাশের বাড়ির কয়েকজন এগিয়ে এলে তাদের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। এতে অন্তত ৭-৮ জন আহত হন। এর মধ্যে নারীও ছিলেন। আহত ওমর ফারুককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অন্য আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন আ. কাদের (৬৫), ইয়াদ আলী (৪৫), শাহজালাল (১৭), চায়না বেগম (৪৩), ফাতেমা বেগম (৫৮) ও শাহনাজ (৩০)।

ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মায়ের অভিযোগ, মাদ্রাসার প্রধান শিক্ষক ওমর ফারুক ক্লাস শেষে তার মেয়েকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। এর জেরে ক্ষুব্ধ অভিভাবক ও স্বজনরা হামলা চালায়।

তবে এ বিষয়ে এলাকার বাসিন্দারা বিভক্ত হয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। হামলার ওই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মসজিদের আশপাশের লোকালয়ের বহু নারী-পুরুষ জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থলের পাশের মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল কালবেলাকে বলেন, ‘শিশুকে শ্লীলতাহানির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X