কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:০১ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

শহিদ কাপুর ও কারিনা কাপুর  । ছবি : সংগৃহীত
শহিদ কাপুর ও কারিনা কাপুর । ছবি : সংগৃহীত

বলিউডের প্রেমকাহিনি মানেই যেন একেকটা সিনেমার মতো নাটকীয় বাঁক। শহিদ কাপুর আর কারিনা কাপুর, যাদের প্রেমের গুঞ্জন একসময় ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিজুড়ে, তাদের বিয়ে নিয়েও স্বপ্ন দেখেছিলেন ভক্তরা। পরিবারের পক্ষ থেকেও নাকি ছিল নীরব সম্মতি। কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যায়। ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীন রাতারাতি ভেঙে যায় এই তারকা জুটির সম্পর্ক। আর তারপর থেকেই শুরু হয় গুঞ্জনের ঝড়। কেন ভাঙল এই সম্পর্ক?

সাইফের সঙ্গে বিয়ে হওয়ার পরপরই, শহিদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সে সময় কারিনা জানিয়ে ছিলেন, তিনি অতীত নিয়ে কথা বলতে চান না। বিশেষ করে শহিদ নিয়েই তো একেবারেই নয়। কারিনার এমন উক্তিতেই শুরু হয় জল্পনা। নিন্দুকদের মুখে নানান প্রশ্ন, কী এমন হয়েছে, যে কারিনা এই বিষয়ে মুখ খুলছেন না।

অবশেষে বহু বছর পর নীরবতা ভাঙলেন কারিনা। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ।

তার মতে, শহিদ কাপুর নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কিন্তু তার অতিরিক্ত ইগো-ই নাকি সম্পর্ক ভাঙার মূল কারণ। কারিনা বলেন, ‘শহিদ বন্ধু হিসেবে দারুণ, তবে তার ইগো সেই সময় আমাদের মাঝে দূরত্ব তৈরি করেছিল।'

যদিও এখন আর কোনো তিক্ততা নেই তাদের মধ্যে। কারিনার ভাষায়, শহিদের মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে, ওরা ভালো থাকুক, সুখে থাকুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X