বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকার কেলেঙ্কারিতে রণবীর, শ্রদ্ধাসহ ২০ বলিউড তারকা

রণবীর ও শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত
রণবীর ও শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত

অর্থ কেলেঙ্কারির সম্পৃক্ততায় মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন বলিউড তারকারা। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। এবার ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তালিকায় কোটি টাকার কেলেঙ্কারিতে ফেঁসেছেন বলিউডের ২০ তারকা।

পাঁচ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে ইডির সন্দেহের তালিকায় প্রথম দিকেই নাম রয়েছে রণবীর কাপুরের। শুক্রবার (৬ অক্টোবর) ইডির তলবে হাজিরা দেওয়ার কথা ছিল রণবীরের। কিন্তু হাজির হওয়ার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন অভিনেতা।

ইডির সন্দেহের তালিকায় রয়েছেন শ্রদ্ধা কাপুরও। এ ছাড়াও এই বড় অংকের অর্থ কেলেঙ্কারিতে নাম আছে কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান, গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ ও গায়িকা নেহা কক্করের। আরও রয়েছেন টাইগার শ্রফ, গোবিন্দ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার, কৃষ্ণা অভিষেক ও কৌতুক অভিনয়শিল্পী ভারতী সিংয়ের নাম।

এসব বলিউড তারকা ফেঁসেছেন ‘মহাদেব বেটিং অ্যাপ’ মামলায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, ‘মহাদেব বেটিং অ্যাপ’-র কর্ণধার সৌরভ চন্দ্র শেখর। তার বিরুদ্ধে অভিযোগ- এ গেমিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি কালো টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এসব গেমিং অ্যাপের প্রচার ও বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন বিভিন্ন বলিউড স্টার। তা ছাড়া ইডির তালিকায় নাম থাকা তারকারা এই গেম অ্যাপের কর্ণধারের বিয়েতেও অংশ নিয়েছেন বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X