বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

আইফেল টাওয়ারে জাহ্নবীর সিনেমা

জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত
জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

মুক্তির আগেই জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান অভিনীত ‘বাওয়াল’-এর মুকুটে যোগ হলো বিরাট সম্মান। প্রথম ভারতীয় ছবি হিসেবে এটি ঘটতে চলেছে। বলিউড লাইফের একটি ঘনিষ্ঠ সূত্রানুসারে, বরুণ ও জাহ্নবীর ‘বাওয়াল’ প্রথম ভারতীয় চলচ্চিত্র, যা আইফেল টাওয়ারে প্রিমিয়ার হবে। আর ছবির পুরো তারকা কাস্ট প্রিমিয়ারে দলের সঙ্গে যোগ দেবেন, যা মুক্তির আগেই ছবিটি দেখানো হবে জুলাই মাসে।

সূত্রটি আরও জানিয়েছে, শুধু ফিল্মের কাস্টই নয়, কিছু ফরাসি প্রতিনিধিও বাওয়ালের বিশেষ প্রিমিয়ারে যোগ দেবেন। প্রকৃতপক্ষে এটি একটি বড় ইভেন্ট হতে চলেছে, যা দেখার জন্য এখন শুধু অপেক্ষার পালা।

জানা যায়, ‘বাওয়াল’ জুলাই মাসে ওটিটিতে মুক্তি পেতে চলেছে। ভক্তরা বরুণ এবং জাহ্নবীর মধ্যে প্রথমবার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফিল্মটি পরিচালনা করছেন দঙ্গল পরিচালক নিতেশ তিওয়ারি, যিনি এই মুহূর্তে তার আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর জন্য অনেক শোরগোল ফেলে দিয়েছেন।

‘বাওয়াল’ প্রসঙ্গে নিতেশ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমি বিশ্বাস করি, প্রাইম ভিডিওতে ছবি মুক্তি ভারত এবং সীমান্তের বাইরে দর্শকদের কাছে বাওয়ালকে নিয়ে যাবে। আমরা প্রচুর আবেগ এবং প্রতিশ্রুতি নিয়ে কাজ করেছি। তাই আমরা তাদের প্রতিক্রিয়া শোনার জন্য আর অপেক্ষা করতে পারছি না।

জানা যায়, ওটিটি ও আইফেল টাওয়ারের প্রদর্শনীর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এটি জুলাইয়ের মাঝামাঝি প্রদর্শনী হতে পারে। আর ওটিটিতে আমাজন প্রাইমে দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X