বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কার প্রেমে পড়লেন শেহনাজ গিল?

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ছবি : সংগৃহীত

শেহনাজ-সিদ্ধার্থ জুটি ছিল এভারগ্রিন। কিন্তু, ২০২১ সালে হঠাৎ মৃত্যু হয় ছোট পর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। অভিনেতার মৃত্যুর পর তার প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিলের জীবন তোলপাড় হয়ে গিয়েছিল। তবে, কাছের বন্ধু হারানোর সেই ক্ষত ভুলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন শেহনাজ গিল। কিন্তু, এখন কার প্রেমে পড়েছেন অভিনেত্রী?

সম্প্রতি প্রকৃতির কোলে ঘুরে বেড়ালেন শেহনাজ। সেই ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তাতে তিনি প্রকৃতির প্রতি তার প্রেমের কথা উল্লেখ করেছেন। ছবিতে যেন দেখে মনে হচ্ছে প্রকৃতিই তার নতুন প্রেমিক। দু’পাশে গাছ-গাছালি। তার মাঝখান দিয়ে দৌড়ে বেড়াচ্ছেন শেহনাজ। তার প্রফুল্ল মুখে হাসি দেখে অনুরাগীদের মনেও শান্তি বিরাজ করছে। তাদেরও মনে হয়েছে, শেহনাজের হারিয়ে যাওয়া আনন্দ ফিরে আসছে।

গত অক্টোবরে শেহনাজ গিলের দ্বিতীয় ছবি ‘থ্যাংকস ফর কামিং’ মুক্তি পেয়েছে। তবে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেজায় ভালোবাসেন তিনি। তাই তো ছুটি পেলেই বেরিয়ে পড়েন প্রকৃতির খোঁজে। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।

সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থের মা এবং কিছু কাছের বন্ধু। ধীরে ধীরে ছন্দে ফিরেছিলেন শেহনাজ। তাকে আগলে রেখেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। মুখে হাসি ফিরে পেতে সময় লেগেছিল শেহনাজের। ওজনও কমিয়েছিলেন অনেকটা। ওজন কমানোর প্রসঙ্গে শেহনাজ বলেছিলেন, ‘আমার আগের মিষ্টি চেহারাটাই ভালো লাগত। কোনো মেয়েকে মোটা দেখলে তার প্রতি আমার বিতৃষ্ণা জন্মায় না। বরং সেটাই আমার ভালো লাগে।’

প্রসঙ্গত, ২০২১ সালে মৃত্যুবরণ করেন ছোটপর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল গোটা বলিউড। জীবন তোলপাড় হয়ে গিয়েছিল তার প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিলের। বিগ বস ১৩ সিজনের অংশগ্রহণকারী ছিলেন শেহনাজ-সিদ্ধার্থ। সেখান থেকেই তাদের বন্ধুত্ব ও প্রেম। সিদ্ধার্থের মৃত্যুর পর যেন হাসতেই ভুলে গিয়েছিলেন শেহনাজ গিল। তা দেখে দুঃখে ছিলেন শেহনাজের অনুরাগীরাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X