কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

কাদের কাছে ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে আমরা সবাই চিনি বড় পর্দার হাসিখুশি তারকা হিসেবে। কিন্তু তার জীবনও শুরু হয়েছিল একদম সাধারণভাবেই—যেখানে নিজের খরচ চালাতে তাকে কফির দোকানে কাজ করতে হয়েছে।

সম্প্রতি একটি চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইল আপডেট করতে গিয়ে পুরনো সেই স্মৃতির কথা টেনে আনেন শ্রদ্ধা। অভিনেত্রী বা উদ্যোক্তা ছাড়াও সেখানে তিনি লিখেছেন—তিনি এক সময় কফি আর স্যান্ডউইচ বানাতেন!

২০০৫ সালে শ্রদ্ধা পড়াশোনা করছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বস্টন ইউনিভার্সিটিতে। তখন নিজের হাত খরচ চালাতে কাজ নেন একটি আন্তর্জাতিক কফি চেইনে। কাজটা ছিল ওয়েটারের—অর্ডার নেওয়া, কফি বানানো, স্যান্ডউইচ তৈরি করা—সবই করতে হতো।

সেই সময়ের কথা মনে করে শ্রদ্ধা হেসে বলেন, ‘আমি যাদের কফি বানিয়ে খাইয়েছি, তাদের সবার কাছে ক্ষমা চাই।’

বুঝতেই পারছেন, কফির স্বাদ হয়তো খুব একটা ভালো হতো না!

আজ শ্রদ্ধা কাপুর বলিউডের এক পরিচিত মুখ। পর্দার পেছনে তার এই সংগ্রামের গল্পটা জানলে অনেকেই হয়তো নতুনভাবে অনুপ্রাণিত হবেন।

তিনি খুব অল্প বয়সে বলিউডে পা রাখেননি। বরং অনেক সময় নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন এবং প্রায় ১৩ বছরের চেষ্টায় নিজের জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে।

শুধু অভিনয় নয়, এখন তিনি একজন উদ্যোক্তাও।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X