বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

শেহনাজ গিল I ছবি: সংগৃহীত
শেহনাজ গিল I ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের পর্দায় যেমন উজ্জ্বল তার নাম, তেমনই বাস্তব জীবনের লড়াইতেও অনমনীয় তিনি। বলছি ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিলের কথা। তিনি যেন আজ সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে ফিরে দেখছেন নিজের দীর্ঘ পথচলা। তার প্রথম প্রযোজনায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইক কুড়ি’ ইতোমধ্যে সাড়া ফেলেছে বি-টাউনে, আর ঠিক সেই সময়েই তিনি জানালেন দশ বছর আগের নিজের জন্য তার বার্তা কি ছিল, আর আগামী দশকে নিজের কাছে তার কী প্রত্যাশা।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে, শুরুর দিকের ওঠাপড়া, অনিশ্চয়তা আর নিঃসঙ্গ সংগ্রামের কথা মনে করে আবেগে ভেসে ওঠেন শেহনাজ। এ বিষয়ে তিনি বলেন, শুরুর দিকে নিজেকে সাহস দিতে বলতাম, সাবাশ, শেহনাজ গিল। আমি তোমার জন্য গর্বিত। তুমি জীবনে দারুণ করছো, এভাবেই এগোতে থাকো।

একই সঙ্গে আগামী দিনে নিজেকে সতর্ক করতেও ভোলেননি তিনি। নিজেকে সতর্ক করতে অভিনেত্রী বলতেন, ‘ভাববে না যে তুমি অনেক কিছু হয়ে গেছ। এখনো কঠোর পরিশ্রম করতে হবে। কখনো থেমে যেও না।’

বি-টাউনে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও জানান, ইন্ডাস্ট্রির চকচকে দুনিয়া যতটা মোহময়, ততটাই কঠিন।

তাই তিনি নিজের ভবিষ্যৎ সংস্করণকে সাবধান করে বলেন, ‘কাউকে দেখে প্রভাবিত হইয়ো না। মানুষ খারাপও হতে পারে। তারা তোমাকে দমিয়ে রাখতে চাইবে। বুদ্ধিমান হও।’

এরপর কথা আসে তার প্রথম ছবি ‘ইক কুড়ি’ নিয়ে। এক ভাঙা হৃদয়ের পরিবারের তরুণীর রহস্যভেদ অভিযানের গল্পে তৈরি এই চলচ্চিত্রই তার প্রযোজনা-জীবনের প্রথম পদক্ষেপ। আর সেটিই এনে দিয়েছে বিপুল প্রশংসা।

উল্লেখ্য, ‘বিগ বস ১৩’-এর পর থেকেই জনপ্রিয়তার চূড়ায় ওঠা শেহনাজ ২০১৫ সালে ‘শিভ দি কিতাব’ মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসেন। এর পর ২০১৭ সালে পাঞ্জাবি ছবি ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন তিনি।

এ ছাড়া একের পর এক হিট ছবিতে অভিনয় করেন তিনি। সেগুলোর মধ্যে, ‘কালা শাহ কালা’, ‘ডাকা’, ‘হনসলা রাখ’, বলিউডের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ উল্লেখযোগ্য।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X