বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি শেহনাজ

শেহনাজ গিল । ছবি : সংগৃহীত
শেহনাজ গিল । ছবি : সংগৃহীত

বলিউড ও পাঞ্জাবি বিনোদন জগতের জনপ্রিয় মুখ শেহনাজ গিল হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খাবারে ভয়াবহ বিষক্রিয়ার শিকার হয়ে চার দিন ধরে মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেত্রী ও গায়িকা। খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা করণ বীর মেহরা, যা ভক্তদের মনে বাড়িয়ে দিয়েছে শঙ্কা ও উৎকণ্ঠা।

ভারতীয় এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে করণ জানান, শেহনাজ এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি গত ৪ আগস্ট হাসপাতালে গিয়ে শেহনাজের সঙ্গে দেখা করেন।

করণ বলেন, ‘ওর শরীরটা মোটেও ভালো ছিল না। আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে সময় কাটাচ্ছিলাম, শেহনাজও সেখানে ছিল। আর তার পরদিন সে হাসপাতালে ভর্তি হয়।’

করণ আরও জানান যে, চিকিৎসকরা খাবারে বিষক্রিয়াকে গুরুতর ভেবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার কথায়, ‘যখন আমি শেহনাজকে দেখতে গেলাম, সে ভালো বোধ করছিল না। তবে আমি নিশ্চিত যে, পর্যাপ্ত বিশ্রাম আর ওষুধে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ করণ তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেহনাজের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভক্তদের কাছে শেহনাজের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তার হাতে স্যালাইন চলছে।

পাঞ্জাবি বিনোদন জগৎ থেকে উঠে আসা শেহনাজ গিল ‘বিগ বস ১৩’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। সেখানে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্ক নিয়েও বেশ আলোচনা হয়। এদিকে, করণ বীর মেহরা তার বলিউড অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি পরিচালক ওমুং কুমারের পরবর্তী ছবিতে অভিনেতা হর্ষবর্ধন রানে এবং সাদিয়া খাতিবের সঙ্গে অভিনয় করবেন। করণ গত জানুয়ারি মাসে ‘বিগ বস ১৮’-এর বিজয়ী হয়েছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X