বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কাকে বিয়ে করছেন রণদীপ?

রণদীপ হুদার সঙ্গে লিন লায়শ্রম। ছবি : সংগৃহীত
রণদীপ হুদার সঙ্গে লিন লায়শ্রম। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউড অভিনেতা রণদীপ হুদার বিয়ের কথা। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা। জানালেন, অভিনেত্রী লিন লায়শ্রমকে বিয়ে করতে চলেছেন তিনি।

লিন লায়শ্রম পেশায় একজন মডেল ও অভিনেত্রী। চলতি মাসেই তার সঙ্গে রণদীপের বিয়ে। জানা গেছে, মণিপুরের ইম্ফলে আগামী ২৯ নভেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন তারা। এরপর মুম্বাইতে রিসেপশনের আয়োজন করা হবে। খবর হিন্দুস্তান টাইমস।

গতকাল শনিবার রণদীপ হুদা ও লিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের বিষয়ে একটি ছবি পোস্ট করেন। তাতে লেখেন, মহাভারতে অর্জুন যেখানে মণিপুরের যোদ্ধা এবং রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, আমরা সেখানেই আমাদের পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে বিয়ে করব। আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী ২৯ নভেম্বর আমাদের বিয়ে। মণিপুরের ইম্ফলে হবে অনুষ্ঠান। পরে মুম্বাইয়ে হবে রিসেপশন। আমাদের এই নতুন পথচলায় আপনাদের আশীর্বাদ চাই।

২০০১ সালে মনসুন ওয়েডিং সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটে রণদীপের। এরপর অনেকগুলো ব্যবসা সফল ছবিতে কাজ করেছেন, যেগুলোর মধ্যে আছে—জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X