বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পুষ্পা’ সিনেমার অভিনেতা গ্রেপ্তার

জগদীশ প্রতাপ ভান্ডারি। ছবি : সংগৃহীত
জগদীশ প্রতাপ ভান্ডারি। ছবি : সংগৃহীত

দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। ছবিটি মুক্তির পর বেশ সাড়া ফেলে বক্স অফিসে। আল্লু অর্জুন অভিনীত এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ ভান্ডারি। পর্দায় আল্লুর বন্ধুর চরিত্রে দেখা গেছে তাকে।

সম্প্রতি জগদীশের প্রেমিকা আত্মহত্যা করেছেন। এ কারণে গ্রেপ্তার হয়েছেন এই অভিনেতা। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে— প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন তিনি।

জানা গেছে, প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন করছিলেন জগদীশ। আত্মহত্যার জন্য অভিনেতাকেই দায়ী করছেন প্রেমিকার বাড়ির লোকরা। খবর টাইমস অব ইন্ডিয়া। প্রেমিকাকে ব্ল্যাকমেল ছাড়াও হেনস্থার অভিযোগে অভিযুক্ত হয়েছেন জগদীশ। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেতাকে।

গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা। এরপরই তার বাবা এসে থানায় অভিযোগ জানান অভিনেতার নামে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারা অভিনেতার বিরুদ্ধে একাধিক প্রমাণ পান। সেগুলোর ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় জগদীশকে।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, গত ২৭ নভেম্বর অন্য পুরুষের সঙ্গে প্রেমিকাকে দেখেন জগদীশ। তিনি তাদের ছবি ও ভিডিও করে রাখেন। তারপর সেগুলো দিয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল করেন। ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেওয়ার ভয়ও দেখান। এই ঘটনার পরই আত্মহত্যা করেন জগদীশের প্রেমিকা, যিনি দক্ষিণের ইন্ডাস্ট্রির একজন জুনিয়র আর্টিস্ট ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X