বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

আইসিইউতে বলিউড অভিনেত্রী তনুজা

অভিনেত্রী তনুজা মুখার্জি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তনুজা মুখার্জি। ছবি : সংগৃহীত

বলিউডের প্রবীণ অভিনেত্রী তনুজা মুখার্জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়সজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রোববার (১৭ ডিসেম্বর) তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি অনেকটা ভালো বলে জানা গেছে। তনুজা বলিউড তারকা কাজলের মা।

৮০ বছর বয়সী অভিনেত্রী তনুজার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছিল। আইসিইউতে রাখা হয়েছে তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেত্রীর শারীরিক অবস্থা উন্নতির পথে। তাই আপাতত দুশ্চিন্তার কারণ নেই। চিত্রনির্মাতা কুমারসেন সমর্থ ও অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা তনুজা মুখার্জি। নির্মাতা সোমু মুখার্জিকে বিয়ে করেছিলেন তিনি। এই দম্পতির দুই কন্যাসন্তান হলেন কাজল ও তনিষা মুখার্জি।

৬০-৭০ দশকে বলিউডের দাপুটে অভিনেত্রী ছিলেন তনুজা। ১৯৫০ সালে ‘হামারি বেটি’ সিনেমার মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এই ছবিতে তাকে তার বোন নূতনের সঙ্গে দেখা গিয়েছিল। তনুজা ওই সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার।

গ্ল্যামার ও অভিনয়ের গুণে সে সময়ের দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তনুজা। এই অভিনেত্রীকে ‘জুয়েল থিফ’, ‘বাহারে ফির ভি আয়েগি’, ‘প্যায়সা ইয়া প্যায়ার’, ‘হাথী মেরে সাথী’সহ আরও হিট সিনেমায় দেখা গেছে। কিছু বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি।

‘দেয়া নেয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ সিনেমায় উত্তম কুমারের সঙ্গে তার জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন তনুজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X