বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিয়ের বিষয়ে ভক্তের প্রশ্নের জবাব দিলেন সামান্থা

সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

ভারতীয় দক্ষিণী সিনেমার দুই তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। কিন্তু সংসার টেকেনি। ২০২১ সালে তাদের দাম্পত্যে চিড় ধরার গুঞ্জন চাউর হয়। পরে সেই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন নাগা-সামান্থা।

বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা। এসবের মধ্যেই মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এখনো পুরো সুস্থ নন। এদিকে আবারও বিয়ের প্রসঙ্গে মুখ খুলেছেন সামান্থা। রোববার (১৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে বিয়ের বিষয়ে মন্তব্য করেছেন তিনি। খবর ইন্ডিয়া টুডে।

ইনস্টাগ্রামে ভক্তদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন সামন্থা। একজন লেখেন, ‘সবচেয়ে খারাপ একটি বছর শেষ হচ্ছে’। তার কথায় সম্মতি জানিয়ে সামান্থা লিখেন, ‘আমিও তাই অনুভব করছি।’ আরেক ভক্ত প্রশ্ন করেছেন, আপনি কি আবারও বিয়ে করার কথা ভাবছেন? উত্তরে সামান্থা বিয়েবিচ্ছেদের একটি পরিসংখ্যান শেয়ার করে লিখেছেন, ‘এই পরিসংখ্যান অনুসারে এটি খারাপ বিনিয়োগ।’

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামে চলচ্চিত্রের সেটে প্রথম পরিচয় ঘটে নাগা-সামান্থার। এরপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেছেন এই জুটি। পরে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নাগা ও সামান্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X