বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাবা আরবাজের বিয়েতে উপস্থিত ছেলে আরহান

আরহান, আরবাজ ও শুরা। ছবি : সংগৃহীত
আরহান, আরবাজ ও শুরা। ছবি : সংগৃহীত

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেতা ও সালমান খানের ভাই আরবাজ খান। অভিনেত্রী মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার ৬ বছর পর নতুন দাম্পত্যে আবদ্ধ হলেন তিনি।

রোববার (২৪ ডিসেম্বর) মেকআপ আর্টিস্ট শুরা খানের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনরা।

সপ্তাহখানেক আগে আরবাজ-শুরার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। মাস শেষ হওয়ার আগেই বিয়ে করলেন দুজনে। আরবাজ তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের ভালোবাসার মানুষের উপস্থিতিতে আজ থেকে আমি ও আমার (প্রিয়তমা) আজীবনের যাত্রা শুরু করলাম। আপনাদের সবার আশীর্বাদ ও শুভকামনা প্রার্থনা করছি।’

বিয়েতে প্যাস্টেল রঙের ফ্লোরাল প্রিন্টেড শেরওয়ানি পরেছেন আরবাজকে। শুরার পরনে দেখা গেছে প্যাস্টেল লেহেঙ্গা। বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকার ছেলে আরহান খান। কালো যোধপুরী স্যুট পরে হাজির ছিলেন তিনি। হাসিমুখে ছবি তুলেছেন বাবা ও সৎমা শুরার সঙ্গে। খবর টাইমস অব ইন্ডিয়া।

আরবাজের বোন অর্পিতা খানের বাড়িতে হয়েছে বিয়ের অনুষ্ঠান। কনেপক্ষ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন ও তার মেয়ে রাশা। তাদের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন শুরা। সালমানের পাশাপাশি সোহেল খান ও তার দুই ছেলে, সেলিম খান ও সালমা খান উপস্থিত ছিলেন বিয়েতে। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ছিলেন রীতেশ-জেনেলিয়া, বাবা সিদ্দিকি, ফারহা খান, সাজিদ খানসহ অনেকে। একটা সময় বলিউডের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজন। ডিভোর্সের পর বিদেশি জর্জিয়ার প্রেমে পড়েছিলেন আরবাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X