বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন আরবাজ পত্নী

আরবাজ খান ও শুরা খান । ছবি : সংগৃহীত
আরবাজ খান ও শুরা খান । ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা ও নির্মাতা আরবাজ খান জীবনের সবচেয়ে সুখের অধ্যায়ে পা রাখলেন। তিনি হয়েছেন এক কন্যাসন্তানের বাবা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নবজাতক কন্যাকে স্নেহে বুকে জড়িয়ে ধরে আছেন আরবাজ, পাশে স্ত্রী শুরা খান। চোখেমুখে অফুরন্ত ভালোবাসা আর তৃপ্তির ঝিলিক, যেন পুরো পৃথিবী থমকে গেছে সেই মধুর মুহূর্তের সামনে। আর সেই আনন্দের আবেশেই আরবাজ পত্নী প্রকাশ করলেন মেয়ের নাম, যা শুনে উচ্ছ্বসিত ভক্তরাও।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, হাসপাতাল থেকে বের হচ্ছিলেন আরবাজ। তার কোলে ছিল নরম কম্বলে মোড়া ছোট্ট কন্যা। চারপাশে ফ্ল্যাশ ও ক্যামেরার ঝলকানি থাকলেও আরবাজের মুখে কোনো অস্থিরতা দেখা যায়নি। বরং তিনি পাপারাজ্জিদের শুভেচ্ছা জানালেন এক মিষ্টি হাসি দিয়ে।

এটাই আরবাজের কন্যাসহ প্রথম প্রকাশ্যে আসা মুহূর্ত। তার জীবনে এটি নতুন একটি অধ্যায়। তবে, ‘দাবাং’ খ্যাত এই অভিনেতা ইতোমধ্যেই এক পুত্রসন্তানের বাবা।

এরই মধ্যে সেই কন্যার নাম প্রকাশ্যে; যা জেনে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। জানা গেছে, আরবাজ তাদের কন্যার নাম রেখেছেন ‘সিপারা খান’।

এ বিষয়ে অভিনেতার স্ত্রী শুরা নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে জানিয়েছেন তাদের কন্যার নাম। সঙ্গে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। আর উচ্ছ্বসিত ভক্তরাও মন্তব্যঘরে লিখছেন, ‘মাশাআল্লাহ’। তবে বলে রাখা ভালো, কোরাআনের ৩০টি পারার একটি অংশকে বলা হয় ‘সিপারা’। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এ নামটি রেখেছেব তারকা দম্পতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X