তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

এসেছে নতুন অতিথি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত খান পরিবারে এসেছে নতুন অতিথি। পরিবারের দ্বিতীয় পুত্র আরবাজ খান ৫৮ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হয়েছেন। গত রোববার ভোরে মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে আরবাজের স্ত্রী শুরা খান একটি সুস্থ কন্যাসন্তান জন্ম দেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন, খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। খবর প্রকাশ্যে আসতেই পরিবার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন।

আরবাজের স্ত্রী শুরার সঙ্গে পরিচয় হয় তার ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে। মাত্র ৯ মাসের পরিচয়ের পর দম্পতি বিয়ে করেন। শুরা ৪২ বছরের হেয়ারস্টাইলিস্ট এবং এটি তার দ্বিতীয় বিয়ে। আরবাজও এর আগে মালাইকা অরোরার সঙ্গে ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন, যা ২০১৭ সালে শেষ হয়।

এর আগে চলতি বছর জুনে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে আরবাজ বলেন, ‘হ্যাঁ, আমি বাবা হতে যাচ্ছি।

আমাদের পরিবার খুব খুশি। নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সন্তানকে ভালোবাসা ও যত্নে বড় করতে চাই, একজন দায়িত্বশীল বাবা হিসেবে যা করা দরকার সব করব।’

সালমান খানও পানভেল ফার্মহাউস থেকে মুম্বাইয়ে ফিরে এসেছেন এ খুশির মুহূর্ত ভাগাভাগি করতে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X