বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে চুম্বন দৃশ্যে না বলেন সালমান, রহস্য ফাঁস করলেন আরবাজ

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান গত তিন দশকেরও বেশি সময় ধরে রোমান্টিক চরিত্রে দর্শকদের মন জয় করে চলেছেন। তার ছবি মানেই বক্স অফিসে ধুন্ধুমার হিট। কিন্তু একটি বিষয় বরাবরই সালমানের সিনেমায় অনুপস্থিত- ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্য। তার এই ‘নো কিসিং পলিসি’ যেন এক স্বঘোষিত সিদ্ধান্ত, যা নিয়ে অনুরাগীদের মনে বরাবরই কৌতূহল ছিল। অবশেষে এই রহস্যের পর্দা ফাঁস করলেন তার ছোট ভাই আরবাজ খান।

বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, সালমান খান চাইলে যেমন নতুন মুখদের ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করতে পারেন, তেমনই কারও ক্যারিয়ার ধ্বংসও করতে পারেন। ক্যাটরিনা কাইফের মতো অনেক নায়িকাকেই বলিউডে পরিচিতি দিয়েছেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে বিস্তর আলোচনা। সংগীত বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ- অনেকের সঙ্গেই তার সম্পর্কের গুঞ্জন ছিল। তবে প্রায় ষাট ছুঁই ছুঁই সালমান এখনো বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত পুরুষ হিসেবেই পরিচিত।

সালমানের এই ‘নো কিসিং পলিসি’ নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা থাকলেও, সম্প্রতি একটি কমেডি শো-এর মঞ্চে এই প্রসঙ্গ উঠলে সালমান খানের সামনেই তার ভাই আরবাজ খান এর পেছনের কারণ ফাঁস করেন। আরবাজ হাসতে হাসতে বলেন, ‘আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!’ ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে সলমান খান নিজেও হাসিতে ফেটে পড়েন এবং লজ্জায় লাল হয়ে যান।

আরবাজের এই মন্তব্যেই পরিষ্কার হয়ে যায়, সালমান খানের ‘নো কিসিং পলিসি’ হয়তো তার ব্যক্তিগত পছন্দ এবং পর্দার বাইরে তার জীবনের প্রতিচ্ছবি। তবে কারণ যাই হোক না কেন, পর্দায় চুম্বন দৃশ্য না থাকা সত্ত্বেও যে সালমান খান দর্শকদের হৃদয়ে প্রেমের রাজা হিসেবে রাজত্ব করছেন, তা বলাইবাহুল্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X