বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রূপিকার ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন’ জয়

মিসেস ইন্ডিয়া জিতলেন রূপিকা গ্রোভার। ছবি : সংগৃহীত
মিসেস ইন্ডিয়া জিতলেন রূপিকা গ্রোভার। ছবি : সংগৃহীত

‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন’ প্রতিযোগিতায় বিজেতার খেতাব লুফে নিয়েছেন ৫৫ বছর বয়সী মডেল রূপিকা গ্রোভার। তিনি একজন অভিনেত্রীও।

মিসেস ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন ২০২৩-এর মুকুট জয়ের পাশাপাশি ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল ক্লাসিক’, ‘ফিট ক্লাসিক’ এবং ‘ট্যালেন্টেড ক্লাসিক’-সহ একাধিক খেতাব জয় করেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

জম্মুতে জন্মগ্রহণ করে সেখানেই বেড়ে উঠেছেন রূপিকা। গ্ল্যামার ওয়ার্ল্ডের টানে জম্মু থেকে আসেন মুম্বাই। যুক্ত হন বিনোদন অঙ্গনে। সংসারও পেতে বসেন এখানেই। রূপিকার দুই ছেলে আছে।

পশুদের নিয়েও কাজ করেন রূপিকা। পশুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্ত আছেন একাধিক এনজিওর সঙ্গে।

রণবীর সিং ও অমিতাভ বচ্চনের মতো তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রূপিকার। এই বয়সে মিসেস ইন্ডিয়ার ফ্যাশন শোতে অংশগ্রহণের জন্য কড়া প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে। বদল আনতে হয়েছে নিজের কথা বলা ও হাঁটাচলায়। এগুলো তার জয়ের পথকে প্রশস্ত করেছে। বাড়িয়েছে তার মনোবল।

রূপিকার সৌন্দর্য প্রতিযোগিতায় মুকুট জয় অন্যদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে অভিমত দিয়েছেন অভিজ্ঞরা। তাদের ভাষ্য, কঠোর পরিশ্রম, নিজের স্বপ্নে বিশ্বাস এবং একটি সাহসী পদক্ষেপ দিয়ে যে কেউ তার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচারণা

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

১০

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

১১

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১২

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১৩

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৪

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১৫

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৬

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১৭

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১৮

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

২০
X