বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

যশের সঙ্গে জুটি বাঁধবেন কারিনা!

কারিনা ও যশ। ছবি : সংগৃহীত
কারিনা ও যশ। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমায় অভিনয়ের সম্ভাবনা রয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। ‘টক্সিক’ শিরোনামে ওই ছবিতে অভিনেতা যশের সঙ্গে তিনি জুটি বাঁধবেন বলে শোনা যাচ্ছে।

গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’ সিনেমার গল্প এগোয় ভারতের গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। কন্নড় অ্যাকশন থ্রিলার ঘরানার এই চলচ্চিত্র একাধিক ভাষায় মুক্তি পাবে। খবর হিন্দুস্তান টাইমস।

সিনেমাটি বেশ বড় বাজেটে নির্মিত হবে বলে জানা গেছে। ইতোমধ্যে এর জন্য প্রস্তুতি নিচ্ছেন যশ। নিয়মিত শারীরিক কসরত করছেন এই অভিনেতা।

সম্প্রতি যশ এক্সে ছবিটির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘তুমি যাকে খুঁজছ, সে-ই তোমাকে খুঁজছে।’

যশের পোস্টে কারিনার নাম উল্লেখ ছিল না। টক্সিক সিনেমার নির্মাতারাও আনুষ্ঠানিকভাবে কোনো নারী চরিত্রের কথা উল্লেখও করেননি। তবে সম্প্রতি করণ জোহরের কফি উইথ করণ-এ এসে যশের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন কারিনা। তার মুখে যশের প্রশংসা শুনে অবাক হন করণও। পরে বোঝা যায়, তখন থেকেই ‘টক্সিক’-এ কাজের কথা চলছিল অভিনেত্রীর।

বর্তমানে কারিনার ‘বার্কিংহাম মার্ডারস’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ‘ক্রু’-এর কাজও রয়েছে কারিনার হাতে। শোনা যাচ্ছে ‘টক্সিক’ সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X