কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বেঁচে থাকার খবর দিয়ে তোপের মুখে পুনম পান্ডে

পুনম পাণ্ডে। ছবি : সংগৃহীত
পুনম পাণ্ডে। ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে মারা গেছেন- এমন খবর ছড়িয়ে পড়ে বলিপাড়ায়, যা প্রকাশ হয় সংবাদমাধ্যমেও। এবার শোনা গেল তার মৃত্যুর খবরটি ভুয়া। প্রকাশিত মৃত্যুর খবরটি জরায়ুমুখ ক্যানসারের বিষয়ে নারীদের সচেতনতার অংশ ছিল। শনিবার (৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় পুনম পান্ডে এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমি বেঁচে আছি।’ এ ঘোষণার পর পরই ক্ষোভে ফেটে পড়েন অনেকে। অনেকে পুনম পান্ডের শাস্তি দাবি করেন।

পুনম পান্ডের এমন আচরণে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুব্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় সব তারকারা। সেই সঙ্গে একটি কোম্পানির হয়ে এমন প্রচারে অংশ নেওয়ায় ওই কোম্পানি ও পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছেন অনেকে।

বলিউডের প্রযোজক একতা কাপুর মন্তব্য করেছেন, ‘এটার নাম সচেতনতা? সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া।’

এ বিষয়ে এক ভিডিও বার্তায় রাখি সাওয়ান্ত বলেন, ‘পুনম শুধুই ভুল নয়, অন্যায়ও করেছেন। এভাবে সাধারণের অনুভূতি নিয়ে খেলার কোনো অধিকার নেই তার।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের হেনস্তার পাশাপাশি অনুরাগীদেরও আহত করেছেন। বলিউড শোকস্তব্ধ এ রকম খারাপ খবরে। এগুলো করার কোনো অধিকার নেই। উদ্দেশ যতই মহৎ হোক, এ ধরনের সস্তা প্রচার পুনম না করলেও পারতেন।’

এর আগে গত ২ ফেব্রুয়ারি পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়, মারা গেছেন তিনি। এমন আকস্মিক খবরে ভেঙে পড়েন অনেকে। শোকাহত হন তার অনুরাগীরা। পরে জানানো হয়, খবরটি ভুয়া। পরিকল্পনা করেই জরায়ুমুখের ক্যানসার নিয়ে নারীদের সচেতন করতে এ কাণ্ড করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

ছাত্রীকে আটকে রেখে রাতভর মাদক সেবন, অতঃপর...

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

সোলার পিভি আরইসি উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিসিএস ক্যাডারের ২৮ কর্মকর্তাকে একযোগে বদলি

রাতের আঁধারে কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

১০

একই দিনে দুই দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

১১

জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল?

১২

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করল ইরান

১৩

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

১৪

অগ্রগতি পর্যালোচনা সভায / বিআইডব্লিউটিএর চলমান প্রকল্পসমূহের ব্যয় সাশ্রয় ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা

১৫

আবারও ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

১৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

১৭

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

১৮

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

১৯

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

২০
X