বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পুনম পান্ডের মৃত্যুর খবরটি ভুয়া

পুনম পান্ডে। ছবি : সংগৃহীত
পুনম পান্ডে। ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে মারা গেছেন- এমন খবর ছড়িয়ে পড়ে বলিপাড়ায়, যা প্রকাশ হয় সংবাদমাধ্যমেও। এবার শোনা গেল তার মৃত্যুর খবরটি ভুয়া। প্রকাশিত মৃত্যুর খবরটি জরায়ুমুখ ক্যানসারের বিষয়ে নারীদের সচেতনতার অংশ ছিল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় পুনম পান্ডে এই তথ্য জানান। তিনি বলেন, আমি বেঁচে আছি।

মৃত্যু নিয়ে এই খবর রটানোর পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করে জানান, জরায়ুমুখ ক্যানসার নিয়ে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য। নারীদের জরায়ুমুখ ক্যানসার নিরাময়ে টিকার কী প্রয়োজনীয়তা সেটাও নতুন ভিডিওতে জানান তিনি।

এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। মাত্র ৩২ বছর বয়সে জরায়ুমুখ ক্যানসারে তিনি মারা গেছেন বলে জানানো হয়।

ইনস্টাগ্রামের ওই পোস্টে বলা হয়েছিল, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি।’

তখন পুনম পান্ডের ম্যানেজার পারুল চাওলাও জানান, ‘কিছুদিন আগে পুনমের ক্যানসারে ধরা পড়েছিল এবং এটি শেষপর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে।’

পুনমের মৃত্যুর ওই খবরে দুঃখ প্রকাশ করেন অসংখ্য অনুরাগী। সামাজিক মাধ্যমে পুনমের বিষয়ে চলে ব্যাপক আলোচনা। শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও। দেশি-বিদেশি সংবাদপত্রেও তার ওই মৃত্যুর খবরটি প্রকাশ হয়।

২০১৩ সালে নাশা সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম পান্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লকআপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X