কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন আমির খানের ‘দঙ্গল’ কন্যা

মারা গেলেন ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করা সুহানি ভাটনাগর। ছবি : দঙ্গল সিনামা থেকে নেওয়া
মারা গেলেন ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করা সুহানি ভাটনাগর। ছবি : দঙ্গল সিনামা থেকে নেওয়া

মাত্র ১৯ বছর বয়সেই মারা গেলেন ‌‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করা সুহানি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনাগরের।

ভারতীয় পত্রিকা হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগেই পা ভেঙে চিকিৎসা নিচ্ছিলেন অভিনেত্রী সুহানি ভাটনাগর। চিকিৎসার জন্য যে ওষুধ খেয়েছিলেন সেখান থেকেই পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার শরীরে। যার কারণে শরীরের বিভিন্ন স্থানে তরল পদার্থ জমা হতে শুরু করে। আর সেই কারণেই মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয় এই অভিনেত্রীর। শনিবার ফরিদাবাদেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ভারতীয় চলচ্চিত্র জগতে ‌‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানের ‘দঙ্গল’ ছবিতে তার মেয়ে ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সীমিত স্ক্রিন টাইমেই সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের।

প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিতে কিশোরী ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সুহানি। ছবিতে আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা এবং জাইরা ওয়াসিমের সঙ্গে কাজ করেছিলেন তিনি। এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছিলেন সুহানি। তবে পড়াশোনায় মন দিতে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X