বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

আমির খান। ছবি : সংগৃহীত
আমির খান। ছবি : সংগৃহীত

রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর বলিউড সুপারস্টার আমির খানের একাকীত্ব ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয়নি। মাঝে ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের সঙ্গে তার নাম জড়ালেও তা শেষ পর্যন্ত গুঞ্জন হিসেবেই থেকে গেছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করলেন মিস্টার পারফেক্টনিস্ট। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার রসায়ন এখন টিনসেল টাউনের টক অব দ্য টাউন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট কথা বলেছেন ৬০ পেরিয়ে ৬১-তে পা রাখা এই অভিনেতা।

গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে আমির খান বলেন, ‘গৌরী ও আমি দুজনই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তিনি আরও বলেন, ‘আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।’ তবে সামাজিক নিয়মকানুন বা আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে এখনই চূড়ান্ত কিছু জানাননি তিনি। তার ভাষ্য, ‘বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব। আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক।’

কে এই গৌরী স্প্র্যাট? জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা ৪৬ বছর বয়সী গৌরী পেশাগত ও ব্যক্তিগত জীবনে বেশ স্বাবলম্বী এবং তিনি এক পুত্রসন্তানের জননী। বর্তমানে মুম্বাইয়ে আমিরের সঙ্গে একই ছাদের নিচে লিভ-ইন করছেন তিনি। আমির ও গৌরীর বয়সের ব্যবধান ১৪ বছর হলেও তাদের বোঝাপড়া ও রসায়নে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর জীবনের এই পর্যায়ে এসে আমির যে ফের ভালোবাসার দেখা পেয়েছেন, তার অকপট স্বীকারোক্তিতেই তা স্পষ্ট।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X