বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

আমির খান ও রিনা দত্ত। ছবি : সংগৃহীত
আমির খান ও রিনা দত্ত। ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খান। ব্যক্তিগত জীবনে দুই বিচ্ছেদ, নতুন প্রেম, ব্যস্ত ক্যারিয়ার, সব মিলিয়ে যিনি সবসময়ই আলোচনায়। বছরের শুরুতেই তিনি প্রকাশ্যে জানিয়েছেন নতুন সম্পর্কের কথা। গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে ভালো আছেন বলেও জানিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে গেল এক এমন মুহূর্ত, যা আবারও মনে করিয়ে দিল—সম্পর্কের সমাপ্তি মানেই দূরত্ব নয়, কখনও কখনও তা হয় নতুন এক সম্মানের গল্প। খবর : বলিউড হাঙ্গামা

মুম্বই শহরে প্রথম স্ত্রী রিনা দত্তের আঁকা ছবির প্রদর্শনী। পরিবেশটা শিল্পময়, শান্ত। উপস্থিত অতিথিরা ব্যস্ত শিল্পকর্ম দেখায়। এমন সময় দরজায় দেখা গেল পরিচিত এক মুখ—আমির খান। কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি উপস্থিত হন প্রদর্শনীতে। প্রাক্তন স্বামীকে সামনে দেখে মুহূর্তেই বিস্মিত হন রিনা।

এরপর বিষয়টি নিয়ে সমাজিকমাধ্যমে রিনা লিখেছেন, ‘প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনীতে হাজির হন। আমার শিল্পকে অনবরত সমর্থন করার জন্য ধন্যবাদ, আমির।’

১৯৮৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন আমির খান ও রিনা দত্ত। তাদের দাম্পত্য জীবনে আছে দুই সন্তান। কিন্তু ২০০২ সালে সেই সম্পর্কের ইতি হয়।

রিনার পর আমির জীবনে আসেন পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে, ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদরে একমাত্র পুত্র সন্তান আজাদ। এরপর ২০২১ সালে সেই সম্পর্কও বিচ্ছেদ হয়। তবে কিরণের সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির।

দুই সংসারের ইতি—তবু পরিবারের প্রতি দায়িত্ববোধে কোনো ভাটা পড়েনি তার।

এ বছর গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দিয়ে আমির জানান, তিনি নতুন সম্পর্কে ভালো আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X