কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জনের সঙ্গে বিপাশার প্রেম নিয়ে মুখ খুললেন ডিনো (ভিডিও)

জনের সঙ্গে বিপাশার প্রেম নিয়ে মুখ খুললেন ডিনো
জনের সঙ্গে বিপাশার প্রেম নিয়ে মুখ খুললেন ডিনো

একসময় বলিউডে রীতিমতো ঝড় তোলা বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। সাহসী দৃশ্যে অভিনয়ে অন্যতম হয়ে উঠেছিলেন তিনি। তার অভিনয় ক্যারিয়ারে রয়েছে একাধিক সম্পর্কে জড়ানোর খবর। ডিনো মরিয়া ও বিপাশার প্রেম নিয়ে হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে সবশেষ করণ সিং গ্রোভারকে বিয়ে করে সংসারী হয়েছেন বিপাশা।

বলিউডের বহুল চর্চিত জুটি ছিলেন ডিনো মরিয়া ও বিপাশা। ‘রাজ’ ছবিতে তাদের রসায়ন নিয়ে হয়েছিল ব্যাপক চর্চা। পর্দার বাইরেও ডিনো ও বিপাশার প্রেম ছিল। তবে কেন ভেঙেছিল সেই প্রেম?

জানা যায়, ডিনোর এক বন্ধুর মাধ্যমে বিপাশার সঙ্গে প্রথম আলাপ হয় তার, তারপর প্রেম। কাজের দুনিয়াতেও পরস্পরকে সাহায্য করেছিলেন তারা। ‘রাজ’ সিনেমাসহ ‘গুনাহ’, ‘ইশক হ্যায় তুমসে’ সিনেমাতেও ডিনোর পাশাপাশি অভিনয় করেন বিপাশা।

ডিনো ও বিপাশার প্রেম যখন টক অব দ্য টাউন, তখনই আবার নেটপাড়া উত্তাল হয় নতুন এক সংবাদে। ভেঙে যায় এ জুটি। এরপর নতুন করে বিপাশা সম্পর্কে জড়ান জন আব্রাহামের সঙ্গে।

জন ও ডিনো একই সময় মডেলিং শুরু করেন। দুজনেই হয়ে ওঠেন মডেলিং আইকন। কিন্তু বিপাশা ও জনের প্রেমের সম্পর্ক সামনে আসার পর ডিনোর সঙ্গে মনোমালিন্য হয় জনের।

জন ও ডিনোর সঙ্গে রেষারেষি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন এই অভিনেতা। তিনি বলেন, বিপাশা জনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর সবাই মনে করছে তার সঙ্গে রেষারেষি হয়েছে। কিন্তু তা একেবারেই নয়। জন এবং ডিনো যে যার মতো কাজ করছে। তার সঙ্গে বাইক রাইড ও কফি খেতে যাবার কথাও রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

বিশ্বকাপে এখনও অপরাজিত এশিয়া, জয় পায়নি লাতিন আমেরিকা, আর্জেন্টিনা কী করবে?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X