বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৬:৫৩ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধীরে এগোচ্ছে মাহি

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও। ছবি : সংগৃহীত
‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও রাজকুমার রাওয়ের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ৩১ মে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়। তবে এর আগে থেকেই এটি ছিল আলোচনায়। সেই আলোচনা থেকেই দর্শক চাহিদা মোটামুটি পূরণ করতে সফল হয়েছে সিনেমাটি। খবর : বলিউড হাঙ্গামা।

গণমাধ্যমটির তথ্যমতে, সিনেমাটি মুক্তির তৃতীয় দিন পর্যন্ত ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করেছে মাত্র ১৭ কোটি রুপি। তার মধ্যে প্রথম দিন আয় করে ৬.৭৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৪.৬ কোটি ও তৃতীয় দিন আয় করে ৫.৫০ কোটি রুপি। অনেকটা ধীরগতিতে এগোচ্ছে এটি।

সিনেমার গল্পে দেখানো হয়েছে মহেন্দ্র আর মহিমার কাহিনি। দুজনেরই ডাক নাম মাহি। মহেন্দ্র (রাজকুমার রাও) একজন ব্যর্থ ক্রিকেটার। টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামার স্বপ্ন অসম্পূর্ণ যার। তার স্ত্রী মহিমা (জাহ্নবী কাপুর) পেশায় ডাক্তার। কিন্তু ক্রিকেটের অন্ধভক্ত তিনি। ক্রিকেট প্রেম মিলিয়ে দেয় তাদের। একদিন হঠাৎই স্ত্রীর লুকানো ট্যালেন্ট আবিষ্কার করে মহেন্দ্র। মহিমাকে ব্যাট হাতে খেলতে দেখে সে সিদ্ধান্ত নেয় প্রফেশনাল ক্রিকেটার হিসেবে স্ত্রীকে গড়ে তুলবে। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প। এটি নির্মাণ করেছেন পরিচালক শরণ শর্মা।

রাজকুমার রাও ও জাহ্নবী ছাড়াও সিনেমায় আরও রয়েছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্র, জারিনা ওয়াহাবের মতো অভিনেতা। এ নিয়ে দ্বিতীয়বার বড় পর্দায় জুটি বাঁধলেন জাহ্নবী-রাজকুমার। এর আগে হরর সিনেমা ‘রুহি’তে একসঙ্গে দেখা যায় তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X