বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

রাজকুমার রাও ও পত্রলেখা I ছবি: সংগৃহীত
রাজকুমার রাও ও পত্রলেখা I ছবি: সংগৃহীত

২০২৫ সালে প্রথমবারের মতো বাবা–মা হন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা। গতবছরের ১৫ নভেম্বর জন্ম নেয় তাদের কন্যাসন্তান, আর সেই তারিখটি আরও বিশেষ হয়ে ওঠে, কারণ একই দিন ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। জীবনের দুই সবচেয়ে বড় উৎসব একসঙ্গে ধরা দেয় তাদের জীবনে, যা যেন ভাগ্যের এক অপূর্ব উপহার।

এরপর থেকেই প্রিয় তারকাদের কাছ থেকে নতুন কোনো আপডেটের অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার (১৮ জানুয়ারি) নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন ঘোষণায় মেয়ের নাম প্রকাশ করেন রাজকুমার ও পত্রলেখা।

যৌথভাবে শেয়ার করা পোস্টে তারা তুলে ধরেন তাদের ছোট্ট সন্তানের এক মিষ্টি ঝলক। ছবিতে দেখা যায়—নবজাতক তার ক্ষুদ্র আঙ্গুল দিয়ে মা–বাবার হাত ধরে আছে, যা ভালোবাসা, নিরাপত্তা আর একতার এক নিঃশব্দ কিন্তু গভীর প্রতীক হয়ে উঠেছে।

আর প্রকাশিত সেই ছবির ক্যাপশনে আবেগ দিয়ে তারা লিখেছেন ,’ভাঁজ করা হাত আর পরিপূর্ণ হৃদয় নিয়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকে পরিচয় করিয়ে দিচ্ছি।‘

এরপরই তারা প্রকাশ করেন তাদের কন্যার নাম, 'পার্বতী পাল রাও', সঙ্গে ছিল হৃদয় ও হাতের জোড় করা ইমোজি।

এই ঘোষণার পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে সামাজিক মাধ্যম। সহকর্মী থেকে শুরু করে অসংখ্য ভক্ত, সবাই নতুন অতিথিকে স্বাগত জানাতে ছুটে আসেন তাদের সোশ্যাল হ্যান্ডেলের মন্তব্যের ঘরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X