বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন’

রাজকুমার রাও ও পত্রলেখা। ছবি : সংগৃহীত
রাজকুমার রাও ও পত্রলেখা। ছবি : সংগৃহীত

চলতি বছর যেন বলিউডের আরও এক তারকার ঘরে নতুন অতিথি আগমন হয়েছে। কিয়ারা আদভানি–সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া–রাঘব চাড্ডা, ক্যাটরিনা কাইফ–ভিকি কৌশলের পর এবার কন্যাসন্তানের জন্মের সুখবর দিলেন রাজকুমার রাও ও পত্রলেখা।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পত্রলেখা। বাবা হয়েছেন বলিউড তারকা রাজকুমার রাও। বিশেষ মুহূর্তটি আরও তাৎপর্যপূর্ণ হয়েছে কারণ আজই এই দম্পতির চতুর্থ বিবাহবার্ষিকী। ঠিক এই দিনেই তাদের ঘর আলো করে এলো প্রথম সন্তান।

সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজকুমার রাও লিখেছেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন।’

পরে দম্পতি একটি যৌথ বার্তায় আরও লিখেছেন, ‘আনন্দের চোটে যেন চাঁদে পৌঁছে গেছি! ঈশ্বর আমাদের কোলে কন্যাসন্তান পাঠিয়েছেন। আমরা খুব খুশি।’

জানা গেছে, সদ্যোজাত কন্যাশিশু এবং নতুন মা দুজনেই সুস্থ আছেন।

দীর্ঘ এক দশক প্রেম করার পর ২০২১ সালের ১৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন রাজকুমার রাও ও পত্রলেখা। বিয়ের পর একাধিকবার পত্রলেখার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়ালেও তা মিথ্যা প্রমাণিত হয়েছে। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এল সত্যিকারের খুশির খবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X