বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানের ঠোঁটে হিন্দি গান (ভিডিও)

দরদ সিনেমার ‘জিসম সে তেরে’ গানে শাকিব খান ও সোনাল চৌহান। ছবি : সংগৃহীত
দরদ সিনেমার ‘জিসম সে তেরে’ গানে শাকিব খান ও সোনাল চৌহান। ছবি : সংগৃহীত

ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সময় যেন এখন তার কথা শুনছে। অভিনয়ে যাই করছেন তাই দর্শকদের হৃদয় জয় করছে। সবশেষ ‘তুফান’ সিনেমা দিয়ে দাপট দেখান তিনি। এবার আসছে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। সিনেমাটি মুক্তির আগেই একের পর এক চমক দিয়ে শাকিব ভক্তদের উচ্ছ্বাসতি করছে।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ নির্মাণ করেছেন অনন্য মামুন। সিনেমাটি করার ঘোষণা দেওয়ার পর থেকেই এই নির্মাতা পোস্টার, টিজার ও শাকিবের ভিন্ন লুক দিয়ে একের পর এক চমক দিতে থাকেন। এবার শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ‘জিসম সে তেরে’ শিরোনামে সিনেমার নতুন গান -এর এক ঝলক প্রকাশ করে জানান দিলেন শাকিব এবারও ভক্তদের হৃদয় জয় করতে আসছেন।

‘জিসম সে তেরে’ গানের ৪৫ সেকেন্ডের এই টিজার মূহুর্তেই শাকিব ভক্তদের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে যায়। শাকিবের অফিসিয়াল পেজ থেকে মাত্র ৬ ঘণ্টায় গানের টিজারটি দেখে ফেলে প্রায় ৯ লাখের মতো দর্শক। গানটি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘বছরের সেরা রোমান্টিক গানটি উন্মোচন করা হলো। খুব তাড়াতাড়ি পুরো গান শুনতে পাবেন।’

গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী মোহাম্মদ ইরফান। গানটি লিখেছেন এবং সুর করেছেন আরাফাত মেহমুদ।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া আরও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X