শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০২:০৬ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ডলার কামাতে আমার নামে অপপ্রচার করা হয় : জায়েদ খান

পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে চিত্রনায়ক জায়েদ খান। ছবি : কালবেলা
পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে চিত্রনায়ক জায়েদ খান। ছবি : কালবেলা

নানান মন্তব্য করে মাঝেমধ্যেই আলোচনায় চলে আসেন ঢাকাই সিনেমার হিরো জায়েদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে হন ট্রলের শিকার। অবশ্য চিত্রনায়কের ধারণা, ভিউ বাড়িয়ে আয় করার উদ্দেশ্যে তার নামে এসব করা হয়।

জায়েদ খান বলেন, “কিছু মানুষ ইউটিউব আর ফেসবুকে ভিউ বাড়ানো ও ডলার আয় করার জন্যই আমার নামে অপপ্রচার চালায়; আমার নামে নেগেটিভ প্রচার করে। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব থাকাকালীন শিল্পীদের জন্য নিজ উদ্যোগে অনেক ভালো কাজ করেছি। এ ছাড়া বিগত দিনে আমার সংগঠন ‘সাপোর্ট’-এর মাধ্যমে পিরোজপুরে অনেক কাজ করেছি। এই ভালো কাজের স্বীকৃতি হিসেবে আমি ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছি। এই কাজগুলো অনেকের সহ্য হয়নি। ভালো কাজ করলে তার পেছনে সমালোচনা থাকবেই। এ ছাড়া শিল্পী সমিতিকে ঘিরে আমাকে ও আমার কাজ নিয়ে নানা আলোচনা-সমালোচনা করা হয়েছে। সেখানে কিছু মানুষ রয়েছেন যারা আমার কার্যক্রম সহ্য করতে পারেননি। তবে সাংবাদিকরা সবসময়ই শিল্পীদের পাশে ছিল, বিভিন্ন সুবিধা-অসুবিধায় শিল্পীদের পাশে বন্ধুর মতো এগিয়ে এসেছেন।”

চিত্রনায়ক আরও বলেন, ‘আমি পিরোজপুরের সন্তান হিসেবে আশা করব, আমার প্রতিটি ভালো কাজের সঙ্গেই আপনাদের পাশে পাব। করোনাসহ বিভিন্ন কারণে আমার চলচ্চিত্রের কাজ একটু ধীরগতির হয়ে গেছে; আশা করছি আগামী দিনগুলোতে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব। কিছু সিনেমা আসছে এবং আর কিছু দিনের মধ্যে একটি সিনেমা মুক্তি পাবে যার বেশিরভাগই পিরোজপুরে চিত্রায়িত হয়েছে। সিনেমাটিতে চেষ্টা করেছি পিরোজপুরকে ফুটিয়ে তোলার। কিছু না হলেও পিরোজপুরের সন্তান হিসেবে আপনারা আমার পাশে থাকলে আমি আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারব বলে আশা রাখি।’

আরও পড়ুন : জীবনে কোনো ভালো বন্ধু পেলাম না : জায়েদ খান

গতকাল রোববার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাপোর্ট মানবকল্যাণ সংস্থার আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় পিরোজপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মী এবং সাপোর্ট মানবকল্যাণ সংস্থার অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১০

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১১

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১২

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৩

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৪

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৫

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৬

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৭

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৮

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৯

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

২০
X