বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুবাই থেকে সুখবর দিলেন মিষ্টি জান্নাত

দুবাই থেকে সুখবর দিলেন মিষ্টি জান্নাত
দুবাই থেকে সুখবর দিলেন মিষ্টি জান্নাত

সময়ের আলোচিত নাম চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চলতি বছর তিনি দেশ সেরা নায়ক শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন।

যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী। কাজ ও অবকাশযাপন মিলিয়েই সময় কাটছে তার। সেখান থেকে নায়িকা দিলেন সুখবর।

দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত। শিগগিরই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ‘লাভ স্টেশন’ ছবির এ নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও।

এদিকে সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। স্বাস্থ্য অ্যাসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

নায়িকার পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দন্ত ক্লিনিক। এবার নিউইয়র্কেও ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি।

মিষ্টি জান্নাত বলেন, অবকাশযাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি। এই মুহূর্তে নিউইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। সামনে আরও সুখবর আসছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X