বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় ‘জয়া আর শারমিন’

মুক্তির অপেক্ষায় ‘জয়া আর শারমিন’ । ছবি: সংগৃহীত
মুক্তির অপেক্ষায় ‘জয়া আর শারমিন’ । ছবি: সংগৃহীত

পাঁচ বছর আগে, যখন গোটা বিশ্ব থমকে গিয়েছিল কোভিড-১৯ মহামারিতে, ঠিক তখনই নীরবে যাত্রা শুরু করেছিল চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। অবশেষে ছবিটি বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত।

পিপলু আর খানের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে দুই নারীর গল্প জয়া, একজন বিখ্যাত অভিনেত্রী এবং শারমিন তার গৃহকর্মী। কঠিন পরিস্থিতিতে হঠাৎ করে তারা দু’জন জয়ার বাড়িতে একসঙ্গে আটকে পড়েন। বাইরের বিশ্ব যখন আতঙ্ক আর অনিশ্চয়তার অন্ধকারে ডুবে, তখন এই ছোট্ট আবদ্ধ জগতে তারা গড়ে তোলেন এক আশ্রয়।

কিন্তু সময়ের সাথে সাথে বাইরের দুনিয়ার দুঃসংবাদ তাদের সম্পর্কের ভেতরেও চেপে বসে এক অদৃশ্য ভার। ছবিটি সূক্ষ্মভাবে দেখিয়েছে কিভাবে একাকীত্ব বদলে দেয় সম্পর্কের রূপ, সামনে আনে নির্ভরতা, ভরসা ও বেঁচে থাকার সংগ্রাম। সংকটকালে মানবিক সম্পর্কের জটিল আবর্তন ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে।

মাত্র ১৫ দিনে, ২০২০ সালের মহামারি পরিস্থিতির মাঝে, একটি ছোট ও নিবেদিতপ্রাণ দলের প্রচেষ্টায় শুটিং সম্পন্ন হয়েছিল। এই ব্যতিক্রমী প্রচেষ্টার ফলাফল আজ বড় পর্দায় দেখতে চলেছে দর্শকরা।

ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, মহসিনা আক্তার এবং বিশেষ উপস্থিতিতে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনি। চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। প্রযোজনার দায়িত্ব সামলেছেন পরিচালক পিপলু আর খান ও অভিনেত্রী জয়া আহসান নিজেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১০

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১১

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১২

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৩

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৪

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৫

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৬

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৭

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১৮

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১৯

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

২০
X