বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ দেখতে গিয়ে হল ভাঙচুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের এই খুশির মুহূর্তটাকে আরও বাড়িয়ে দিতে এবার দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। যা দেখার জন্য বেশ উচ্ছ্বসিত দর্শকরা। তবে আনন্দঘন এই মুহূর্তের মাঝে হুট করেই নেমে এল অপ্রত্যাশিত অন্ধকার। রাজবাড়ীর কালুখালীর বৈশাখী সিনেমা হলে মুক্তির প্রথম দিনেই ছন্দপতন। কারিগরি ত্রুটিতে সিনেমা বন্ধ হয়ে গেলে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। আনন্দ বদলে যায় হট্টগোলে, রাতের আঁধারে হলজুড়ে শুরু হয় ভাঙচুর।

জানা যায়, শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ দেখতে ঈদের দিন সকাল থেকে বৈশাখী সিনেমা হলে ভিড় করে দর্শকরা। রাতের শো প্রদর্শনীর সময় কারিগরি ত্রুটিতে সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙচুর করে।

এ বিষয়ে কালুখালীর বৈশাখী সিনেমা হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘রাতের শো-তে সাড়ে ১০টার দিকে সার্ভার জটিলতা দেখা দেয়। প্রায় আধা ঘণ্টার মতো এ জটিলতা ছিল। এ সময় কিছু দর্শক উত্তেজিত হয়ে হলে ভাঙচুর চালায়। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে কালুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। হলের মালিক আমাদের কাছে আসেনি। তারা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়হান রাফীর পরিচালনায় নির্মিত তাণ্ডব সিনেমাটি ঈদের দিন ১৩২টি হলে একযোগে মুক্তি পেয়েছে। এ ছবিতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন, জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১০

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১১

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১২

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৩

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৬

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৭

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৮

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

২০
X