বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

এবার ওটিটিতে শাকিবের ডুবে যাওয়া সিনেমা

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

গত ঈদুল ফিতরে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছিল—‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। এর মধ্যে ‘বরবাদ’ বক্স অফিসে সুপারহিট তকমা পেলেও, ভাগ্য সহায় হয়নি ‘অন্তরাত্মা’র। কার্যত প্রচারণার অভাবে প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। তবে হলের ব্যর্থতা ঘুচিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে দর্শকের সামনে আসছে সিনেমাটি।

আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ দেখা যাবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমা।

হলে কেন ব্যর্থ হলো? জানা গেছে, ‘অন্তরাত্মা’ সিনেমাটির শুটিং শেষ হয়েছিল চার বছর আগে, ২০২১ সালে। ওই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও অজানা কারণে তা আটকে যায়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে এই বছর রোজার ঈদে হঠাৎ করেই কোনো প্রচারণা ছাড়াই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।

একদিকে শাকিবের নতুন সিনেমা ‘বরবাদ’-এর তুমুল হাইপ, অন্যদিকে ‘অন্তরাত্মা’র প্রচারহীনতা—সব মিলিয়ে দর্শক পুরোনো এ ছবিটি সেভাবে গ্রহণ করেননি। ফলে ব্যবসায়িকভাবে এটি ব্যর্থ হয়।

ওটিটিতে নতুন সুযোগ প্রযোজনা সংস্থা আশা করছে, হলের দর্শক মিস করলেও ওটিটিতে শাকিব ভক্তরা সিনেমাটি উপভোগ করবেন। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সোহানী হোসেন প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক।

শাকিব-দর্শনা জুটি ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরীর মতো গুণী অভিনেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X