বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দর্শক আরিফিন শুভকে বিয়ে করতে বলছেন

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ছবি : সংগৃহীত
আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা ‘নীলচক্র’ ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনেমার অন্যতম অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক প্রেসমিটে সহ-অভিনেতা আরিফিন শুভ সম্পর্কে মন্তব্য করে চমক লাগালেন।

মন্দিরা বলেন, ‘এটা আমার দ্বিতীয় সিনেমা। তবে আমরা যত প্রমোশন করেছি, যত ছবি পোস্ট দিয়েছি, এই অভিজ্ঞতা আগে হয়নি। প্রতিটি পোস্টেই দেখা যাচ্ছে দর্শক আমাদের শুভকামনা জানাচ্ছেন, সিনেমা ভালো লেগেছে বলছেন। কিন্তু সবচেয়ে মজার ও অবাক করা বিষয় হলো, অনেকেই বলছেন ‘আপনারা বিয়ে করে ফেলুন!’

তিনি আরও যোগ করেন, ‘প্রতিটা পোস্টে একের পর এক এমন কমেন্ট আসছে। আমি ভাবছি, দর্শক আসলেই কি চায় আমরা বিয়ে করে ফেলি? আমাদের জুটিকে তারা এতটাই পছন্দ করছে যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখতে চাইছে। এটা একদিকে খুব ভালো লাগছে, আবার চিন্তাও হচ্ছে!’

তবে মন্দিরা পরিষ্কার করে বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ অভিনেতা। আমি শুধু তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম, কীভাবে এতো ভালো অভিনয় করে, সেটা ভাবতেই থাকতাম। কিন্তু বাস্তবে... এটা সম্ভব না।’

উল্লেখ্য, ‘নীলচক্র’ মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনার ঝড় চলছে। প্রোমোশনাল কনটেন্টেও শুভ ও মন্দিরার রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X