বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম মা : আরিফিন শুভ 

মা খাইরুন নাহারের সঙ্গে আরিফিন শুভ। ছবি : সংগৃহীত
মা খাইরুন নাহারের সঙ্গে আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ। চব্বিশের জানুয়ারিতে মাকে হারান তিনি। তবে সময় পেলেই ছুটে যান মায়ের কবরের কাছে। দাঁড়িয়ে থেকে দুহাত তুলে করেন দোয়া। আজ ঈদুল আজহার দিনে মায়ের কবর জিয়ারত করতে গেলেন এই নায়ক। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

কবর জিয়ারত শেষে সামাজিক মাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা ও অনুভূতির কথা প্রকাশ করে ক্যাপশনে শুভ লিখেছেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কী চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিলে? তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে।’

মায়ের কবরের সামেন আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

এরপর স্ট্যাটাসের শেষে আরিফিন শুভ লিখেছেন, ‘আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি... তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা।’

এবারের ঈদে আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ছবিটি প্রথম সপ্তাহে কেবল ঢাকার ভেতরেই চলবে। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ মাল্টিপ্লেক্স ও লায়ন সিনেমাসসহ প্রায় ৬টি হলে মুক্তি পেয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১০

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১১

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১২

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১৩

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৫

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৬

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৭

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৮

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৯

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

২০
X