বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ববি 

অস্ট্রেলিয়ায় তোলা ববির ছবি
অস্ট্রেলিয়ায় তোলা ববির ছবি

ঢাকাই ছবির গ্লামারাস নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছেন তিনি। বোন ও তার সন্তানদের দেখতে ববির এই সফর। নায়িকার দুই বোন সেখানে বসবাস করেন। সেখানকার সব মনোরম লোকেশনে নিজের আবেদনময়ী ছবি পোস্ট করছেন সোশ্যাল হ্যান্ডেলে।

অস্ট্রেলিয়া সফর নিয়ে ববি কালবেলাকে বলেন, আরও আগেই আসার কথা ছিল। নানা ব্যস্ততায় হয়ে উঠছিল না। অবশেষে আসা হলো। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগছে। আমার বোনের সন্তানরা খালামনির জন্য পাগল। ওদের সঙ্গে দারুণ সময় কাটছে।

তিনি আরও বলেন, এবারের ট্যুর বেশ লম্বাই হবে। কবে ফিরব এখনো ঠিক করিনি। এখানকার সুন্দর সব লোকেশনে ঘুরছি। ভ্রমণ ও আড্ডা দুটোই বেশ ভালো চলছে। অস্ট্রেলিয়ার আরও সব মনোরম লোকেশন ঘুরে দেখার ইচ্ছা আছে।

ববি বলেন, ঘুরতে এসে ভালো লাগছে। তবে আমি সব সময় আমার দেশকে মিস করি।

অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ববি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রও প্রযোজনা করেছেন তিনি। মাঝে মধ্যে বিজ্ঞাপনেও তার উপস্থিতি দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X