বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পিয়া জান্নাতুলের বাবা আর নেই

পিয়া জান্নাতুলের বাবা আর নেই। ছবি : সংগৃহীত
পিয়া জান্নাতুলের বাবা আর নেই। ছবি : সংগৃহীত

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল শোকাহত। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার বাবা মাহমুদ হাসান চৌধুরী।

রোববার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর এক দিন আগেই তার গলব্লাডারের একটি অপারেশন সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়া জান্নাতুলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। পেজটির একজন অ্যাডমিন লেখেন, ‘পিয়া আপুর পিতা আর নেই। গতকাল মাহমুদ হাসান চৌধুরী আংকেলের গলব্লাডারের অপারেশন হয়। চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে আজ (২৩ জুন) সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইনশাআল্লাহ, পরম করুণাময় তার সকল ভালো কাজ সৎকর্ম হিসেবে কবুল করুন। আমরা তার অনন্ত প্রশান্তি কামনা করছি।’

এ ছাড়া পোস্টে জানানো হয়, বাবার মৃত্যু সংবাদে পিয়া জান্নাতুল খুলনায় রওনা হয়েছেন। বর্তমানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ফোন বা মেসেজের জবাব দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

পিয়া জান্নাতুল দেশের ফ্যাশন অঙ্গনের সুপরিচিত নাম। আন্তর্জাতিক মঞ্চেও দেশের প্রতিনিধিত্ব করেছেন বহুবার। পেশাগত ব্যস্ততার পাশাপাশি পারিবারিক দায়িত্ব পালনে তিনি সবসময় আন্তরিক ছিলেন বলে তার ঘনিষ্ঠজন জানান।

পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X