বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না : পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত
পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত

বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ পিয়া জান্নাতুল সম্প্রতি কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দিয়েছেন সচেতনতার বার্তা। তার ভাষায়, ‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন এই মডেল ও অভিনেত্রী। সাক্ষাৎকারের একটি অংশ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পিয়া লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা— নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’

তিনি আরও যোগ করেন, ‘আপনি যদি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন মানুষ আপনাকে অনুসরণ করে। আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।’

পিয়া জান্নাতুল তার বক্তব্যে বিশেষভাবে মিডিয়া প্রেজেন্টারদের প্রতিও আহ্বান জানিয়েছেন দায়িত্বশীল হতে। তিনি বলেন, ‘প্রেজেন্টারদের বলব— এটা আপনার ৮০ শতাংশ দায়িত্ব, আপনি কী প্রশ্ন করছেন। প্রডিউসার বা অন্য কেউ বললেও, সচেতন থাকা উচিত আপনারই। কারণ মানুষ মনে রাখে না কে আপনাকে প্রশ্ন করতে বলেছিল; তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।’

পিয়া তার পোস্টের শেষাংশে লেখেন, ‘তাই আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই। যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে— দূষণ নয়।’

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। এরপর মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।

শোবিজ অঙ্গনের পাশাপাশি তিনি আইন পেশাতেও সক্রিয়। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অতীতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X