বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিয়ারই সবকিছু নয়, পরিবারও গুরুত্বপূর্ণ

পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত
পিয়া জান্নাতুল। ছবি : সংগৃহীত

মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিংয়ে যাত্রা শুরু করেন। এরপর ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা এবং মিশরে ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন তিনি। তারপর ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে ‘সুজানা’ চরিত্রে অভিনয় করে হন প্রশংসিত। সে বছরই শিরোনামহীন ব্যান্ডের ‘আবার হাসিমুখ’ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায়। পরে ২০১৫ সালে তিনি একই সঙ্গে বেশ কটি চলচ্চিত্রে কাজ করেন। এর মধ্যে রয়েছে ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘দ্য স্টোরি অব সামারা’।

এর মধ্যেই লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেন তিনি। বর্তমানে উচ্চ আদালতে আইনজীবী পেশাতে ব্যস্ত রয়েছেন পিয়া।

সম্প্রতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস ২০২৪-এ ‘দশকের মডেল’ খেতাবে সম্মানিত হয়েছেন।

এরপর ক্যারিয়ার ও নতুনদের নিয়ে পিয়া বলেন, ‘নতুনরা যারা মিডিয়াতে আসতে চায়, বিশেষ করে মেয়েরা, তাদের বলব, গ্ল্যামার বেশিদিন থাকবে না। সে ক্ষেত্রে পড়াশোনা ও নৈতিকতাটা জরুরি। কোনটা ভালো, কোনটা খারাপ নিজের বিবেচনা ও বিচারবুদ্ধি দিয়ে করতে হবে। শর্টকাটে কোথাও পৌঁছে যাবেন, এমন ভাবনা ভাববেন না। আমার নিজের ক্ষেত্রেও যদি বলি তবে আমি একজন মা, ব্যবসায়ী নারী, আইনজীবী, মডেল ও একজন উপস্থাপিকা। এতকিছু করতে পেরেছি কারণ আমি প্রতিনিয়ত স্কিল বাড়িয়েছি, যা কাজ করতে করতে। স্কিল অর্জন না করেই সব করতে চাই এমন ভাবা উচিত নয়। আরেকটি বিষয় হলো, জীবনে ক্যারিয়ারই সবকিছু নয়, পরিবারও গুরুত্বপূর্ণ। যারা মনে করেন যে বিয়ে করলে বা বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তারা ভুল। আজীবন ক্যারিয়ার নিয়ে থাকতে থাকতে একসময় দেখবেন পরিবার ছাড়া কেউ আর পাশে নেই।’

এরপর এতগুলো পেশা কীভাবে সামলান—জানতে চাইলে পিয়া আরও বলেন, ‘আমার সমস্যা হয় না। সাধারণত সবাই ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করলে আমি ১৬ থেকে ১৭ ঘণ্টা কাজ করি, এটাই তফাত। প্রতিদিন শুটিং থাকে, বাচ্চা আছে। কাজ বেশি করতে হয়; কিন্তু আমি হ্যাপি। যেহেতু বললাম শর্টকাট কিছু নেই।’

বর্তমানে পিয়া মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এ ছাড়া মাঝেমধ্যে বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X